IMG-LOGO

শুক্রবার, ১২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্ধু আজ পরের ঘরেবাগমারায় পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি এস্কেভেটর অকেজোতানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে তৈরি পাঁকা ঘর বরাদ্দে আত্নীয় করণ ও স্বজন প্রীতির অভিযোগধামইরহাটে উমার ইউনিয়নে চেয়ারম্যান পদে পিন্টুকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণাতানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাগোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১মহাদেবপুরে বিএনপি নেতাআমজাদ হোসেন বহিস্কারমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীজামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দাবাগমারায় প্রশাসনের উদ্যোগে ফাঁকা হলো ভবানীগঞ্জ জিরো পয়েন্টরাণীনগরে মাদক সেবির কারাদন্ডরাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক১ ডিসেম্বর ২০২৬ প্রথম সমাবর্তন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরপোরশায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিতলাইসেন্স বাতিল আদ-দ্বীন হাসপাতালের
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তানে বন্যায় ৮৬ জনের মৃত্যু

পাকিস্তানে বন্যায় ৮৬ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় গত ১৫ দিনে কমপক্ষে ৮৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫১ জন। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

এআরওয়াই নিউজের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়েছে, গত ২৫ জুন থেকে শুরু হওয়া ভারি বর্ষণ এখনো অব্যাহত।

প্রতিবেদনে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৬ জন। এর মধ্যে ৩ জন সিন্ধ প্রদেশের এবং বাকি ৩ জন পাঞ্জাবের। এই সময়ের মধ্যে আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।

তবে সবমিলিয়ে দেশটির বিভিন্ন প্রদেশে ৮৬ জন মারা গেছেন। এর মধ্যে পাঞ্জাবেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। প্রদেশটিতে ৫২ জন মারা গেছেন। এরপর সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন খাইবার পাখতুনখোয়ায়। প্রদেশটিতে মারা গেছেন ২০ জন। এর বাইরে বেলুচিস্তানে ৬, সিন্ধে ৫ এবং আজাদ কাশ্মীরে তিনজন মারা গেছেন। এদিকে, প্রাণ হারানো ৮৬ জনের মধ্যে ৩৭ শিশু রয়েছে।

এনডিএমএ কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে অন্তত ১৫১ জন নানাভাবে আহত হয়েছেন। তাদের মধ্যে ৫৬ জন পুরুষ, ৪৩ জন নারী এবং ৫২ শিশু। এছাড়া বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ৯৭টি ঘর ভেসে গেছে। এনডিএমএ কর্তৃপক্ষ বন্যার পূর্বাভাসে বলেছে, রাভি নদীর তীরবর্তী জাসার জেলায় বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে। পাশাপাশি চেনাব নদীর অববাহিকায়ও বন্যার মধ্যম মাত্রার ঝুঁকি রয়েছে।

এনডিএমএ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার জানান, তাপমাত্রা বৃদ্ধি, হিমবাহ গলে যাওয়া এবং বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। গত বছরের মতো বন্যা এবার পাকিস্তানে হলে দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়বে বলেও সতর্ক করে দিয়েছে এনডিএমএ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031