IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার‘অপরাধের বেশিরভাগ ক্ষেত্রেই মূল চালিকাশক্তি মাদক-জুয়া’নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা
Home >> টপ নিউজ >> প্রবাস >> রুশ স্থাপনায় হামলা বাড়িয়েছে ইউক্রেনের যোদ্ধারা

রুশ স্থাপনায় হামলা বাড়িয়েছে ইউক্রেনের যোদ্ধারা

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমাদের কাছ থেকে ইউক্রেন যত অস্ত্র ও গোলাবারুদ পাচ্ছে, রুশ বাহিনীর স্থাপনায় হামলা ততই বাড়ছে।

হারানো বাখমুত শহর পুনরুদ্ধারে রাশিয়ার ফ্রন্টলাইনকে ‘নরকে’ পরিণত করেছে ইউক্রেনীয় যোদ্ধারা।

রয়টার্সকে সেখানকার এক ইউক্রেনীয় কমান্ডার বলেন, গত সপ্তাহে ক্লিশচিভকার প্রধান গ্রামটি দখলে নেওয়ার পর উচ্ছ্বসিত ইউক্রেনীয় সেনারা। তারা যুক্তরাষ্ট্রের ১৫৫ মিলিমিটার হাউইটজারের ব্যাপক প্রশংসা করেছে।

ইউনিট কমান্ডার ওলেক্সান্ডার বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী পোল্যান্ডের তৈরি ক্র্যাব বন্দুক ও মার্কিন ‘এম-১০৯’ স্ব-চালিত হাউইটজারসহ ভারী কামানের ওপর অনেকটা নির্ভর।

শুক্রবার সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা হামলার একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনটির ছাদ থেকে সাদা ধোঁয়া আকাশে উড়ছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর এ হামলায় আরও ১৬ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনীর দুই জেনারেলও রয়েছেন বলে দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর।

হামলার পরপরই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, হামলায় তাদের নৌবহরের সামরিক এক কর্মী নিখোঁজ হয়েছেন। তবে বুদানোভ রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভের মৃত্যুর তথ্য নিশ্চিত করেননি।

২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয় রাশিয়া। গত বছর ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর এই অঞ্চলটি ইউক্রেনীয় আক্রমণের শিকার হতে শুরু করে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রিমিয়ায় ইউক্রেনের হামলা ও হামলার চেষ্টা বেশ বৃদ্ধি পেয়েছে।

অবশ্য সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া ক্রিমিয়া দ্বীপের দখল নিলেও বিশ্বের বেশিরভাগ দেশ মস্কোর সেই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি।

এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ক্রিমিয়াকে রাশিয়ার দখলদারিত্ব থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031