IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সদর দলিল লেখক সমিতির নতুন কমিটির পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছাকুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুরমহানগর বিএনপির দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিততানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটকরাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁনতারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থামাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুমান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমমহাদেবপুরে সাবেক উপজেলাচেয়ারম্যান মাসুদ গ্রেফতারসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণপুঠিয়া পৌরসভার উদ্যোগে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিতবাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত
Home >> প্রবাস >> লিড নিউজ >> চলছে ইসরাইলি হামলা, আরও ৪ ফিলিস্তিনি নিহত

চলছে ইসরাইলি হামলা, আরও ৪ ফিলিস্তিনি নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : সপ্তম দিনের মতো গাজা ও পশ্চিমতীরে ইসরাইলি আগ্রাসন চলছে। রোববার সকালেও গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে নতুন করে আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। ইসরাইলি হামলায় ফিলিস্তিনের কমপক্ষে দুটি আবাসিক ভবন ধসে পড়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পরই এ হামলা হলো। খবর আলজাজিরার।

গাজায় হামাসপ্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। ইসরাইলিরা শহরে শহরে হামলা অব্যাহত রেখেছে। হামাসের রকেট হামলা রুখতে ইসরাইলের সামরিক বাহিনী আয়রন ডোন ছোড়া অব্যাহত রেখেছে।

মাত্র একদিন আগেই একটি শরণার্থী শিবিরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত হন। এর কয়েক ঘণ্টা পরেই তেলআবিবে পাল্টা রকেট হামলা চালায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। অপরদিকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দিয়ে রকেট হামলা প্রতিহত করার চেষ্টা করেছে ইসরাইল।

আলজাজিরা ও এপির কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। আকস্মিকভাবে হামলা চালিয়ে গাজার ১১তলাবিশিষ্ট আল-জালা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবনটিতে আলজাজিরা, এপিসহ কিছু মিডিয়া অফিসের কার্যালয় ছিল। ছিল কিছু আবাসিক অ্যাপার্টমেন্টও।

শনিবার রাতে টেলিভিশন ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ হামলা চলবে বলে অঙ্গীকার করেন তিনি।

হামাসপ্রধান ইসমাইল হানিয়াও বলেছেন, প্রতিরোধ থেকে পিছু হটবে না ফিলিস্তিনিরা।

গত এক সপ্তাহে গাজায় ইসরাইলি বর্বরতায় অন্তত ১৪৯ ফিলিস্তিনি মারা গেছেন। এর মধ্যে ৪১ শিশুও রয়েছে। আহত হয়েছেন ৯৫০ জন।

আর অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনিদের পাল্টা হামলায় ১০ ইসরাইলি নিহত হয়েছেন। ইসরাইল দাবি করেছে, এ পর্যন্ত শতাধিক রকেট ছুড়েছে হামাস।

এদিকে ইসরাইল-ফিলিস্তিন সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোববার (বাংলাদেশ সময় সোমবার) বৈঠক করতে যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031