IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> প্রবাস >> টপ নিউজ >> ভূমধ্যসাগরে ২০৮ অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগরে ২০৮ অভিবাসী উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : ভূমধ্যসাগর থেকে ২০৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করার কথা জানিয়েছে তিউনিসিয়া।

শুক্র এবং শনিবার দুটি আলাদা অভিযানে তাদের উদ্ধার করা হয়।

তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুস্সাম এদ্দিন আল-জাবালি ফেসবুকে লেখেন, ন্যাশনাল গার্ড শুক্রবার এবং শনিবার অবৈধভাবে তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার ১৬টি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এসময় ১৫৫ জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, এরমধ্যে দশজন পলাতক আসামি ছিলেন।

যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

আল জাবালি আরও বলেন, মাহদিয়া প্রদেশে শনিবার দুটি নৌযান ডুবির পর ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়।

ন্যাশনাল গার্ডের এ মুখপাত্র বলেন, এ ছাড়া ইতালি যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বেশ কয়েকবছর ধরে আলজেরিয়া, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, তিউনিসিয়াকে সাব-সাহারা অঞ্চলের অভিবাসনপ্রত্যাশীরা অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য রুট হিসেবে ব্যবহার করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news