IMG-LOGO

শুক্রবার, ২৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> টপ নিউজ >> বিনোদন >> গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ম্যাডোনা

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ম্যাডোনা

ধূমকেতু নিউজ ডেস্ক : গত শনিবার হঠাৎ করেই সংজ্ঞা হারান। ম্যাডোনাকে ভর্তি করানো হয় নিউ ইয়র্ক সিটি হাসপাতালে। অবস্থা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে, তাঁকে আইসিইউতে স্থানান্তর করাতে হয়।

এখনও রোগের সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাসপাতাল থেকে ছাড়া পেলেও সুস্থ হননি পপ তারকা ম্যাডোনা। সমানে বমি করে চলেছেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, ৬৪ বছরের গায়িকা তাঁর নিউ ইয়র্কের বাড়িতে শয্যাশায়ী।

ম্যাডোনার ম্যানেজার গাই ওজারি সমাজমাধ্যমের পাতায় জানিয়েছিলেন অসুস্থতার জন্য নিজের অনুষ্ঠানও বাতিল করতে বাধ্য হয়েছেন পপ তারকা।

গত ২৪ জুন ম্যাডোনার গুরুতর এক জীবাণু সংক্রমণ হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলার পর কিছুটা স্থিতিশীল ছিলেন গায়িকা। চিকিৎসায় সাড়াও দিয়েছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে এখনও বেশ খানিকটা সময় লাগবে তাঁর। শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই আগামী ট্যুরও বাতিল করা হয়েছে ম্যাডোনার টিমের পক্ষ থেকে। তবে গায়িকা সুস্থ হয়ে উঠলেই ট্যুরের নতুন তারিখ ও টিকিট সংক্রান্ত তথ্য জানানোর আশ্বাসও দিয়েছেন গাই ওজারি।

আগামী জুলাই মাস থেকে ‘ওয়ার্ল্ড ট্যুর’-এ যাওয়ার কথা ম্যাডোনার। আমেরিকা, ব্রিটেনের একাধিক শহর হয়ে আমস্টারডামে শেষ হওয়ার কথা ‘সেলিব্রেশন ট্যুর’-এর। ট্যুরের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন পপ তারকা। একাধিক ছবিও সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছিলেন তিনি। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মঞ্চে ফেরা হবে না গায়িকার। ইতিমধ্যে বাড়িতেও তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। বিছানা থেকে উঠতেই পারছেন না। আবার তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হবে কি না, সেই আশঙ্কাও করছেন নিকটজনেরা।

সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031