IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> টপ নিউজ >> বিনোদন >> ১২০০ কিমি সাইকেল চালিয়ে কুমার সানুর কাছে ভক্ত

১২০০ কিমি সাইকেল চালিয়ে কুমার সানুর কাছে ভক্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হননি এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। তার গানের তালিকায় রয়েছে অসংখ্য জনপ্রিয় গান। আর ভক্ত রয়েছে বিশ্বজুড়ে।

সম্প্রতি প্রিয় এ গায়কের সঙ্গে দেখা করতে সাইকেল চালিয়ে দীর্ঘ ১২০০ কিলোমিটার পথ পাড়ি দেন রাকেশ বলোডিয়া নামের এক ভক্ত।

রাজস্থানের ঝুনঝুনু থেকে সাইকেল চালিয়ে মুম্বাই পৌঁছালেন কুমার শানুর অন্ধ ভক্ত রাকেশ বলোডিয়া। মুম্বাইয়ে কুমার শানুর বাড়িতে পৌঁছতেই তাকে সাদরে আমন্ত্রণ জানান শিল্পী। উষ্ণ অভ্যর্থনা ও আলিঙ্গন করেন কুমার শানু। প্রিয় তারকার জন্য হাতে করে ফুলের তোড়া নিয়ে গিয়েছিলেন রাকেশ। তার এ সফর দেশজুড়ে মানুষের নজর কেড়েছে, একই সঙ্গে বেশ প্রশংসাও পেয়েছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাকেশ বলেন, আমার আবেগ প্রকাশ করার ভাষা নেই। আমি যখন দ্বাদশ শ্রেণিতে পড়ি তখন থেকে কুমার শানুর গান শোনা শুরু করি। আমি সেই গান শুনে অনুপ্রাণিত হয়েই নিজে গান করা শুরু করি। আর সেজন্য আমি মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আর কুমার শানুর প্রতি ভালোবাসা আজ আমাকে এখানে নিয়ে এসেছে। আমি যখন এই যাত্রা শুরু করছিলাম তখন আমার পরিবার ও বাকি সবাই আমার পাশে দাঁড়ান, কারণ আমার শহরে সবাই জানেন যে শানু দাকে আমি কতটা ভালোবাসি।

এ বিষয়ে কুমার শানু বলেন, রাকেশ এত দূর থেকে সাইকেল চালিয়ে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে কেউ অত দূর থেকে বাইসাইকেল চালিয়ে আসবে শুনে। তাই পথে কিছু হয়ে না যায় সেই চিন্তায় ছিলাম। এখন তাকে দেখে বেশ স্বস্তি পেয়েছি। খুবই ভালো লাগছে।

‘আব তেরে বিন’, ‘চুরা কে দিল মেরা’, ‘মেরা দিল ভি কিতনা পাগল হে’, ‘লড়কি বড়ি অঞ্জানি হ্যায়’, ‘আপ কা আনা দিল ধড়কানা’, ‘ইয়ে কালি কালি আখে’, ‘ইক লেড়কি কো দেখা’র মতো জনপ্রিয় প্রচুর হিন্দি গানের পাশাপাশি, মরাঠি, নেপালি, আসামিয়া, পাঞ্জাবি, ওড়িয়া, ছত্তিসগঢ়ি, উর্দু, পালি, ইংরেজি এবং বাংলা গান গেয়েছেন জনপ্রিয় এ শিল্পী।

১৯৯১ থেকে ১৯৯৫ পর্যন্ত কুমার শানু পরপর পাঁচ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘সেরা নেপথ্য গায়ক পুরুষ’-এর পুরস্কার জিতে রেকর্ড সৃষ্টি করেছেন। ২০০৯ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে সম্মানিত করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news