IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> বিনোদন >> সহকারীকে থাপ্পড়, শাহরুখের শুটিং বন্ধ

সহকারীকে থাপ্পড়, শাহরুখের শুটিং বন্ধ

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খান কিছুদিন আগেই জানিয়েছেন, বড় পর্দায় ফিরছেন তিনি। এরপরই খবর আসে তার নতুন সিনেমা ‘পাঠান’র। জানা যায়, ঘোষণা ছাড়াই সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আর শুটিং চলাকালে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে পুরো ইউনিট।

সিনেমার শুটিংয়ে নির্দেশনা না মানায় সহকারীকে থাপ্পড় মেরেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এর জেরে বন্ধ হয় শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’-এর শুটিং।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুটিংয়ে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এক সহকারী পরিচালক সে নির্দেশনা মানেননি। বিষয়টি নিয়ে ওই সহকারীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় তাকে থাপ্পড় মেরে বসেন সিদ্ধার্থ আনন্দ। এরপর ওইদিনের জন্য শুটিং বন্ধ করে দেন নির্মাতা। সেটের সবাই এমন ঘটনায় বেশ অবাক হয়েছেন বলেও জানানো হয়েছে।

তবে ঘটনার সময় শাহরুখ খান সেটে উপস্থিত ছিলেন কিনা তা জানানো হয়নি।

যশ রাজ ফিল্মসের ব্যানারে শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’-এ অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ২০১৮ সালে আনন্দ এল রায় পরিচালিত ‘জিরো’ সিনেমা ফ্লপ হওয়ার পর এখন পর্যন্ত আর কোন নতুন সিনেমার মুক্তি পায়নি শাহরুখের। নতুন সিনেমাটি দিয়ে আবারও ফিরছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news