IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সংরক্ষিত নারী আসনের ৫০ এমপিদের শপথ রোববারসকল ধর্মের মূল কথাই হলো মানবসেবা ও স্রষ্টার সন্তুষ্টি অর্জন-এমপি চাদরাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধনতানোর উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকেরমোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগইয়েমেন উপকূলে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাইরাণীনগরে অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধেপুঠিয়ায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতার সংবাদ সম্মেলনসিংড়ায় ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াইমান্দায় মসজিদ কমিটি গঠন নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কাসিংড়ায় ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াই:কৃষকদের পাশে থাকার আশ্বাস সংসদ সদস্যেরপোরশায় ট্যাপন্টোডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটকবদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সকল ধর্মের মূল কথাই হলো মানবসেবা ও স্রষ্টার সন্তুষ্টি অর্জন-এমপি চাদ

সকল ধর্মের মূল কথাই হলো মানবসেবা ও স্রষ্টার সন্তুষ্টি অর্জন-এমপি চাদ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন“সকল ধর্মের মূল লক্ষ্যই হলো স্রষ্টার ˆনকট্য লাভ।

মানুষে মানুষে ভেদাভেদ ভুলে সেবার মাধ্যমেই আমরা স্রষ্টাকে পেতে পারি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মূল কথাই হলো মানবসেবা ও স্রষ্টার সন্তুষ্টি অর্জন| ২৪ প্রহরব্যাপী মহানাম কীর্তন ও রাধাগোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি । তিনি আরো বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। এই কীর্তনাঙ্গনে এসে দেখলাম জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসাথে প্রসাদ গ্রহণ করছেন। এটাই অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রকৃত চিত্র।”শনিবার (০২-০৫-২০২৬) সন্ধ্যায় অনুষ্ঠানের চতুর্থ দিনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এমপি আবু সাইদ চাঁদ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি যৃগ্ন সচিব রথীন্দ্রাশ দত্ত বলেন, সরকারের পাশাপাশি এ ধরনের সামাজিক-ধর্মীয় সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়ালে সমাজ থেকে দারিদ্র্য ও ˆবষম্য দূর হবে| মূল কথা হচ্ছে,মানব কল্যান| ছয় দিন ধরে তিন বেলা অন্নদান, দুগ্ধদান এবং গরিব রোগীদের জন্য ঔষধ বিতরণ নিঃসন্দেহে মহৎ উদ্যোগ| উপস্থিত ছিলেন রাজনৈতিক দল-বিএনপির ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন ধর্মের অনুসারীরা।

রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুর সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা ও কালি মন্দিরে (পালপাড়া) গত বুধবার (২৯ এপ্রিল) থেকে থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহানাম যজ্ঞের আয়োজন করা হয়|২৪ প্রহরব্যাপী অখণ্ড নাম সংকীর্তনের পাশাপাশি প্রতিদিন তিন বেলা অন্নদান, দুগ্ধদান ও বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করা হচ্ছে।

মন্দির কমিটির সাধারন সম্পাদক সুজিত কুমার পান্ডে (বাকু) জানান,গত বুধবার (২৯ এপ্রিল) গীতা পাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

মন্দির কমিটির সভাপতি মনীন্দ্রনাথ পান্ডে জানান, “মহাপ্রভুর কৃপায় প্রতি বছর এই মহোৎসব হয়| ভক্তদের ¯^তঃস্ফূর্ত দানে এবার ৬ দিনে প্রায় ১৫ হাজার মানুষের তিন বেলা খাবারের ব্যবস্থা করেছি| সাথে ৫ দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হচ্ছে।

মন্দির কমিটির যুগ্ন সাধারন সম্পাদক অপূর্ব সাহা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে আসা কীর্তনীয়া দল রাধা-কৃষ্ণের লীলা কীর্তন পরিবেশন করছে।

আগামী সোমবার(৪মে) কুঞ্জভঙ্গ ও দধিমঙ্গল অন্তে মহন্ত বিদায়ের মধ্য দিয়ে ছয় দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন আয়োজকরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930