IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> রাজনীতি >> লালপুর আ.লীগের বর্ধিত সভা বর্জন সভাপতি-সম্পাদকের

লালপুর আ.লীগের বর্ধিত সভা বর্জন সভাপতি-সম্পাদকের

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয় এবং তা চলে রাত পর্যন্ত। তবে ওই সভা বর্জন করেছে নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও নাটোর-১ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সমর্থিত লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী।

গত ১৯ মার্চ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামালের সভাপতিত্বে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক এমপি আবুল কালাম আজাদ, নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী সহ অন্যান্য নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান দলীয় প্যাডে শুক্রবার ২৫ মার্চ দুপুর তিনটায় লালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে মর্মে সংশ্লিষ্ট সকলকে অবগত করে।

কিন্ত পূর্ব নির্ধারিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার আগেই নাটোর -১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ইসাহক আলী স্বাক্ষরিত দলীয় প্যাড বিহীন সাদা কাগজে বর্ধিত সভা করা হবে না মর্মে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। কিন্তু জেলা নেতৃবৃন্দ যথাসময়ে বর্ধিত সভা হবে মর্মে সাফ জানিয়ে দেন। সেই হিসাবে নির্ধারিত সময়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভার ব্যানারে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে নাম ছিল নাটোর -১ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ, সভার সভাপতি হিসাবে উপজলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু এবং সঞ্চালনায় নাম ছিল সাধারণ সম্পাদক ইসাহাক আলীর। কিন্তু সেই বর্ধিত সভায় সাবেক এমপি আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী অনুপস্থিত ছিল।

জেলা আওয়ামী লীগ কতৃক পূর্ব নির্ধারিত লালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির অনুপস্থিতিতে লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস এমপি।

প্রধান বক্তা ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

বিশেষ অতিথি ছিলেন, নাটোর -১(লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সৈয়দ মোর্তজা বাবলু, নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল।

এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন নান্টু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা।

আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজালুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী।

এছাড়াও দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, সাধারণ সম্পাদক পলাশ, এবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান আসলাম হোসেন, কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিউল ইসলাম শফি, পরিষদের চেয়ারম্যান আনছারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930