IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> রাজনীতি >> স্বতন্ত্র প্রার্থীর প্রার্থীতা ফিরে পাওয়ায় নির্বাচনে নতুন মোড়

স্বতন্ত্র প্রার্থীর প্রার্থীতা ফিরে পাওয়ায় নির্বাচনে নতুন মোড়

ইসি, নির্বাচন কমিশন

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের আসন্ন উপ নির্বাচনে বাছাইয়ে বাদ পড়া স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার মঙ্গলবার (১৭ জানুয়ারী) হাইকোর্টে রিটের মাধ্যমে প্রার্থীতা পুনরায় ফিরে পাওয়ায় নির্বাচনে নতুন মোড় সৃষ্টি হয়েছে।

এদিকে, সোমবার (১৬ জানুয়ারী) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর দুপুর থেকে প্রচার-প্রচারনায় নেমে পড়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমান সোমবার গোমস্তাপুর ও বোয়ালিয়া ইউনিয়নে জনসংযোগ করেছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু চৌডালা ও বোয়ালিয়া ইউনিয়নে জনসংযোগ করেছেন।

অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া আওয়ামী লীগ নেতা রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের মনোনয়নপত্র গত ৮ জানুয়ারি বাছাইয়ে বাদ পড়েন। পরে তিনি নির্বাচন কমিশনে আপীল করলে গত ১২ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হয়। গত রোববার নির্বাচন কমিশন আগের সিদ্ধান্ত বহাল রাখলে সোমবার তিনি হাইকোর্টে রিট করেন। মঙ্গলবার শুনানি শেষে হাইকোর্ট তার প্রার্থীতা বহাল রাখে।

অপর স্বতন্ত্র প্রার্থী গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমানের মূল প্রতিদ্বন্দ্বী ভাবা হলেও মঙ্গলবার (১৭ জানুয়ারী) মোহাম্মদ আলী সরকার প্রার্থীতা ফিরে পাওয়ায় এ উপ নির্বাচনে নতুন মোড় সৃষ্টি করেছে। তিনি আওয়ামী লীগের একাংশ, বিএনপি ও জামায়াতের ভোট আশা করছেন।

এ উপ-নির্বাচনে অন্যপ্রার্থীরা হচ্ছেন, জাতীয় পার্টির আঃ রাজ্জাক, বিএনএফের নবীউল ইসলাম ও জাকের পার্টির গোলাম মোস্তফা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31