IMG-LOGO

শুক্রবার, ১২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্ধু আজ পরের ঘরেবাগমারায় পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি এস্কেভেটর অকেজোতানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে তৈরি পাঁকা ঘর বরাদ্দে আত্নীয় করণ ও স্বজন প্রীতির অভিযোগধামইরহাটে উমার ইউনিয়নে চেয়ারম্যান পদে পিন্টুকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণাতানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাগোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১মহাদেবপুরে বিএনপি নেতাআমজাদ হোসেন বহিস্কারমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীজামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দাবাগমারায় প্রশাসনের উদ্যোগে ফাঁকা হলো ভবানীগঞ্জ জিরো পয়েন্টরাণীনগরে মাদক সেবির কারাদন্ডরাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক১ ডিসেম্বর ২০২৬ প্রথম সমাবর্তন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরপোরশায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিতলাইসেন্স বাতিল আদ-দ্বীন হাসপাতালের
Home >> রাজনীতি >> কলমা ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

কলমা ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার ১ নং কলমা ইউনিয়নের ত্রি-বার্ষিক ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ১ নং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান রাব্বির সভাপতিতে ও ভাবপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী ১ আসন তানোর গোদাগাড়ী এমপি ফারুক চৌধুরী।

উদ্বোধক হিসেবে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ১ নং কলমা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সরকার প্রদীপ।

ইউটিউব ভিডিও :

সম্মেলনে প্রধান অতিথি এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, ১ নং কলমা ইউনিয়ন আওয়ামী লীগ দুইটি ইউনিটে ভাগ করা হবে। ইউনিয়নের এক থেকে পাঁচ নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হবে পশ্চিম কলমা ইউনিয়ন আওয়ামী লীগ এবং ৬ থেকে ৯ নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হবে পূর্ব কলমা ইউনিয়ন আওয়ামী লীগ।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির পায়ের তলায় মাটি নাই তাদের খুঁটির জোর নাই তারা যে সরকার পতনের এক দফা আন্দোলনের ডাক দিয়েছে তা কখনো সফল হবে না। জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন এই দলটি একাত্তরের যুদ্ধের সময় দেশের বিরুদ্ধে কাজ করেছে তারা ছিল রাজাকার তাদের অনেক শীর্ষস্থানীয় নেতার যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি হয়েছে। সুতরাং লাফালাফি করে কোন লাভ হবে না।

ফেসবুক ভিডিও :

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন শুরু হয় বাদ মাগরিব। দ্বিতীয় অধিবেশনে ১ থেকে ৫ নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত পশ্চিম কলমা ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় আলহাজ্ব মনসুর রহমানকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় আতাউর রহমানকে। ইউনিয়নের ৬ থেকে ৯ নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত পূর্ব আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় আলহাজ্ব আব্দুর রহিমকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় আনোয়ার হোসেন কে।

এছাড়া সম্মেলনে কলমা ইউনিয়নের নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031