IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> রাজনীতি >> লিড নিউজ >> কিশোরগঞ্জ সহ বিভিন্নস্থানে সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জ সহ বিভিন্নস্থানে সংঘর্ষে নিহত ২


ধূমকেতু নিউজ ডেস্ক : বিক্ষিপ্ত ঘটনায় দেশজুড়ে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত হয়েছেন দু’জন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত হয়েছেন ৫০ জন। গাড়ি ভাংচুর ও আগুন দেয়া হয়েছে চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে।

মঙ্গলবার সকালে অবরোধের পক্ষে কিশোরগঞ্জের ভৈরবে সড়কে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের চলে ধাওয়া-পাল্টাধাওয়া। সংঘর্ষে মারা যান দু’জন। আহত হন পুলিশসহ ২০ জন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করেন বিএনপি কর্মীরা। এসময় সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ কর্মীরা মিছিল করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে ইট-পাটকেল নিক্ষেপ করেন বিএনপিকর্মীরা। ত্রিমুখী সংঘর্ষে আহত হন ৫০ জনের মতো।

কুমিল্লার বিশ্বরোডেও পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। মানিকগঞ্জ ও হবিগঞ্জেও পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। পুলিশ টিয়ারসেল নিপেক্ষ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে কয়েকটি গাড়ি ভাংচুর ও আগুন ধরিয়ে দেন বিএনপিকর্মীরা।

তবে শান্তিপূর্ণ অবরোধ চলছে বিভাগীয় শহর সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর ও খুলনা, যশোর, ময়মনসিংহসহ টাঙ্গাইল, বরগুনা, ফেনী, নাটোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও লক্ষ্মীপুরে।

এসব জেলায় দূরপাল্লার বাসসহ স্বাভাবিক আছে গণপরিবহন চলাচল। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031