IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার (১৮ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পরামর্শক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রমিক লীগের এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

গত বছর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে ফজলুল হক মন্টুকে সভাপতি, আজম খসরুকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ অপেক্ষার পর রবিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাজাহান খান, নুর কুতুব আলম মান্নান (রাজশাহী), কামরুজ্জমান চুনু (পাটকল যশোর), হুমায়ুন কবীর (রেল), তোফায়েল আহমেদ (মীরপুর), মো. শফর আলী (চট্টগ্রাম), মো. সাহাব উদ্দন (আদমজী), মো. মুশফিকুর রহমান (বিমান সিবিএ), মো. মহসীন ভুঞা (বিআইডাব্লউটিসি সিবিএ) ও মো. আসকার ইবনে শায়েখ খাজা (ওয়াসা সিবিএ)।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. খান সিরাজুল ইসলাম (স্টীল), সুলতান আহম্মদ (পাউবো) ও বিএম জাফর (খুলনা)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাউছার আহমেদ পলাশ (নারায়ণগঞ্জ) ও মো. আনিসুর রহমান (জনতা ব্যাংক)।

এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান (রেল), দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক (বনশিল্প), অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ (রুপালী ব্যাংক), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোতালেব হাওলাদার (তিতাস), শিক্ষা ও সাহিত্যা সম্পাদক মো. শহীদ ডাকুয়া (বিদ্যুৎ), মহিলা বিষয়ক সম্পাদক প্রমীলা পোদ্দার, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক কাজিম উদ্দিন (তিতাস সিবিএ), শ্রমিক ইউনিয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমান (সোনালী ব্যাংক), ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন (জনতা ব্যাংক), তথ্য ও গবেষণা সম্পাদক গাজী আজিজুর রহমান (বিদ্যুৎ), ক্র্যাফট ফেডারেশন বিষয়ক সম্পাদক বখতিয়ার কান (চট্টগ্রাম) ও ক্রীড়া ও সাংস্কুতি বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন আল আজাদ মিলন (খুলনা) হিসাবে নির্বাচত হয়েছেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির ৫ সদস্যের মধ্যে রয়েছেন- আব্দুস সালাম খান, আমজাদ হোসেন, নাজমুল আলম রুবেল, মজিবুর রহমান ও সেলিম আনছারি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031