IMG-LOGO

শুক্রবার, ২৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিতরাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরুদুর্গাপুরে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কারবাগমারায় চাঞ্চল্যকর শিশু অপহরণ মামলার রহস্য উদ্ঘাটন: ৭ মাসের শিশু উদ্ধার, মূল আসামি গ্রেপ্তারবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে রাতেও অভিযান, কৃষিজমি রক্ষায় সতর্ক প্রশাসননওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতারমাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়, ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুরমহাদেবপুরে সড়ক নির্মাণে অনিয়ম,এমপির নির্দেশে বদলেগেল নিম্নমানের ইটনিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকল্যাণমূখি কাজে সরকার সার্বিক সহযোগিতা করবে: এমপি চাদনিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরুসিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসিমিলারের ঘরে পর্যাপ্ত পরিমান এলসির চাল থাকার কারনে ধান কিনতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না মিলাররা : লোকসানের কবলে কৃষকরা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত

রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা পর্যায়ের আমীর, সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর নানকিং দরবার হলে দিনব্যাপি এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগরীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাওলানা ড. মাওলানা কেরামত আলী সঞ্চালনা করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি ও মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি বলেন, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমান সময়ে কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞান, ধৈর্য এবং পরিকল্পিত কর্মপদ্ধতির বিকল্প নেই। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সুশৃঙ্খল দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, সংগঠনের ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল নেতাদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি। শিক্ষা শিবির এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষা শিবিরে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্য.ড আবু মোহাম্মদ সেলিম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদাৎ হোসাইন ও মহানগরী কর্মপরিষদের অন্যান্য সদস্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ