IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘পর্যাপ্ত সরবরাহ থাকার পরও জ্বালানি সংকট তৈরি করা হচ্ছে’

‘পর্যাপ্ত সরবরাহ থাকার পরও জ্বালানি সংকট তৈরি করা হচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আমাদের সময়

পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দেশে জ্বালানি সংকট তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘হঠাৎ করে একটা বিপদ এসে গেছে- দুর্যোগ। ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের বাংলাদেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের এখানে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, তাই না? আমি আসতে আসতে দেখলাম পেট্রোল পাম্পগুলোর সামনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। এটা একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা।’

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে তেল নিয়ে একটা অনৈতিক ব্যবসা শুরু করে দিয়েছে। যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর। পাম্প থেকে তেল নিয়ে তারা কালোবাজারে বিক্রি করছে। এটা করতে দেওয়া যাবে না। আমি ডিসি সাহেবকে বলে দিয়েছি, এটার দিকে নজর দিতে হবে। নজরদারি করতে হবে এবং কেউ যেন কোনোভাবে দুর্নীতি করে এইভাবে তেল বিক্রি করে ফায়দা নিতে না পারে, এজন্য ব্যবস্থা নিতে হবে।’

দেশের উন্নয়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে এবং নতুন করে বাংলাদেশকে গড়ে তুলবার চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘কৃষকরা যাতে পানি সরবরাহ সঠিক ভাবে পায় সেজন্য ইতিমধ্যে খালখনন কর্মসূচি নেওয়া হয়েছে এবং কাজ চলমান রয়েছে। কৃষকরা যাতে ফসলের ন্যায্যা মূল্য পায় সেজন্য সরকার কাজ করছে। বিএনপি সরকার মানুষের ভাগ্য বদলের জন্য কাজ করছে।’

অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৭১০টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ২৯৪টি প্রকল্পের মাধ্যমে ১৪ কোটি ৭০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930