IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> কেবিনে ফিরলেন রিজভী

কেবিনে ফিরলেন রিজভী

ধূমকেতু নিউজ ডেস্ক : ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তার একান্ত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, স্যারকে সোমবার সকাল ১০টায় কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে তার শারীরিক দুবর্লতা এখনো কাটেনি।

গত ১৫ অক্টোবর রিজভীর হৃদযন্ত্রে এনজিওগ্রাম করা হয়। চিকিৎসকরা জানান, তার একটা ব্লক ছিল, সেটা ইনজেকশন দিয়ে অপসারণ করা হয়েছে। তবে ২৮ দিন পর আবারও এনজিওগ্রাম করে দেখা হবে ব্লকটি আছে কিনা।

গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের এক মানববন্ধন কর্মসূচি শেষে নিজের গাড়িতে ওঠার পর রিজভী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন।

তাকে দ্রুত প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সেখান থেকে তাকে ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সোহরাব উজ্জামানের তত্ত্বাবধায়নে আছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। দেশবাসীর কাছে রিজভীর রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন সহধর্মিনী আঞ্জুমানারা বেগম।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news