IMG-LOGO

রবিবার, ২৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিলরাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসর আয়োজনের প্রত্যাশা ভূমি মন্ত্রীররামিসাকে ধর্ষণের ডিএনএ রিপোর্ট হস্তান্তর সিআইডিরহাম ও উপসর্গ নিয়ে ৫০০ শিশুর মৃত্যু ছাড়ালনন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রতিযোগিতা ও পুরস্করা বিতরণীগোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়তানোরে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা‘পল্লবীতে শিশু হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’ঈদ উপলক্ষে কেশরহাট পৌরসভায় ভিজিএফের চাল বিতরণকুষ্টিয়ায় ট্রলিচাপায় শিশুর মৃত্যুরায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানীর পশুর হাটমানসম্মত শিক্ষা নিশ্চিত করণের আহ্ববান এমপি চাঁদেরকুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকিশোরগঞ্জের যুবক, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ নিহতরাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
Home >> রাজশাহী >> সপরিবারে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন মেয়র লিটন

সপরিবারে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আগামীকাল রোববার (১০ এপ্রিল) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে সপরিবারে ঢাকা ছাড়বেন তিনি। পরিবারসহ পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারেন, সেজন্য রাজশাহীবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাসিক মেয়র।

সফরে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে রয়েছেন, তাঁর সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী, বড় মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, জামাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক রেজভী আহমেদ ভূঁইয়া ও ছোটমেয়ে মাইশা সামিহা জামান শ্রেয়া।

এছাড়া এফবিসিসিআই এর পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তৌরিদ আল মাসুদ রনি, রাসিক মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ সানী পবিত্র ওমরাহ পালনে সফর সঙ্গী হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930