IMG-LOGO

শনিবার, ২৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানীর পশুর হাটমানসম্মত শিক্ষা নিশ্চিত করণের আহ্ববান এমপি চাঁদেরকুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকিশোরগঞ্জের যুবক, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ নিহতরাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণচামড়া সিন্ডিকেটের তেলেসমাতি আর দেখতে চাই না- এমপি মিলনরাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে মানববন্ধনবাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘পতিত স্বৈরাচারের সঙ্গে একটি গোষ্ঠীর মিল দেখা যায়’সিংড়ায় ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনামহাদেবপুরে বিনোদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায়ভূয়া নিয়োগ বোর্ডসহ বিভিন্ন অনিয়মের অভিযোগধামইরহাটে মাশতা ইন্টারন্যাশনালের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসিংড়ায় রামিসা হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনগোদাগাড়ীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের সাথে এমপির মতবিনিময় সভাকুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩, আহত ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের আহ্ববান এমপি চাঁদের

মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের আহ্ববান এমপি চাঁদের

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী-৬(চারঘাট-বাঘা)আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, বিদ্যালয়গামী শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলা ধূলা ও সাংস্কৃতিক অঙ্গনে পারদর্শী হতে হবে। শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতাই পারে একটি বিদ্যালয়কে এগিয়ে নিতে। সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।” সরকারী নির্দেশনামতে বিদ্যালয় পরিচালনা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন তাহলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেননা।

প্রধানমন্ত্রী তারেক রহমান কোন বৈষম্য দেখতে চাননা। বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াতে পারে সে কাজই করবে সরকার। উপজেলার মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি মানসস্মত শিক্ষা সিষ্চিত করণের আহবান জানিয়েছেন। শনিবার (২৩-০৫-২০২৬) বিকেলে পুরুস্কার বিতরণী,সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান ও প্রভাষক আব্দুল হানিফ মিয়ার সঞ্চালনায় আবু সাইদ চাঁদ এমপিকে সন্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানান,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম। মানপত্র পাঠ করে শোনান পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শামিরা আকতার। এসময় শিক্ষকরাও তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু,সহকারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান এটম, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল,সাধারন সম্পাদক আব্দুস সামাদ মুকুল,রাজশাহী জেলা ছাত্র দলের আহবায়ক এসএম সালা উদ্দীন শামীম সরকার,মহিলা দলের নেত্রী শাপলা খাতুন,মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ ।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ