IMG-LOGO

শনিবার, ২৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়তানোরে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা‘পল্লবীতে শিশু হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’ঈদ উপলক্ষে কেশরহাট পৌরসভায় ভিজিএফের চাল বিতরণকুষ্টিয়ায় ট্রলিচাপায় শিশুর মৃত্যুরায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানীর পশুর হাটমানসম্মত শিক্ষা নিশ্চিত করণের আহ্ববান এমপি চাঁদেরকুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকিশোরগঞ্জের যুবক, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ নিহতরাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণচামড়া সিন্ডিকেটের তেলেসমাতি আর দেখতে চাই না- এমপি মিলনরাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে মানববন্ধনবাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘পতিত স্বৈরাচারের সঙ্গে একটি গোষ্ঠীর মিল দেখা যায়’সিংড়ায় ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

তানোরে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মকর্তা এবং কর্মীবৃন্দের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সিসিবিভিওর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’-এর আওতায় কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তা এবং কর্মীবৃন্দের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বার্নাবাস হাসদাক ও সঞ্চালনা করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম। সভায় প্রবন্ধ পাঠ করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকতা সৌমিক ডুমরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডা: নাসরিন আরা পারভীন, মেডিসিন বিশেষজ্ঞ ডা: মো: রুহুল আমিন, আবাসিক মেডিসিন অফিসার ডা: ইসরাত জেরিন, টিএফপিও মোহা: মুনসুর আলী।

অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি শ্রী সুধীর সরেন, বিউটি তির্কী, জুলিতা মূর্মূ, রোজিনা মার্ডী, অতিন উরাও, রিতা টুডু, স্বপ্না হেম্ব্রম। নাগরিক প্রতিনিধি রুলফাও এর সমন্বয়কারী মো: আব্দুল ওহাব রিপন, গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম, সাংবাদিক প্রতিনিধি মো: মিজানুর রহমান, মো: আব্দুস সবুর, মো: সারোয়ার, মনিরুজ্জামানসহ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা ও কর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও সিসিবিভিওর সমাজ সংগঠক ইমরুল সাদাত ও প্রেমচাঁদ এক্কা উপস্থিত ছিলেন।

মুক্ত আলোচনার পর সকলের সম্মতিতে সিদ্ধান্ত গৃহিত হয় যে, কমিউনিটি ক্লিনিক কেন্দ্রীক সচেতনতামুলক কার্যক্রম যৌথভাবে করবে রক্ষাগোলা সমন্বয় কমিটি, রক্ষাগোলা সংগঠন ও কমিউনিটি ক্লিনিক পরিচালনা পরিষদ, সিজি কমিটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণকে অগ্রাধিকার দেয়া হবে, স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news