IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিভাগীয় শহরে ভর্তিপরীক্ষার চিন্তাভাবনা চলছে : রাবি উপাচার্য

বিভাগীয় শহরে ভর্তিপরীক্ষার চিন্তাভাবনা চলছে : রাবি উপাচার্য

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তবে আগামী বছর থেকে ভর্তিপরীক্ষা বিভাগীয় শহরে নেয়ার চিন্তাভাবনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড গোলাম সাব্বির সাত্তার।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-এ-কোদা একাডেমিক ভবনের সামনে সাংবাদিক সাথে আলাপ কালে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন “আমরা পরীক্ষা কেন্দ্র বিকেন্দ্রীকরণও করতে পারি। আমরা এটা নিয়ে চিন্তাভাবনা করছি। এটা আমার একক সিদ্ধান্ত নয়। আমরা চেষ্টা করবো। এখুনি নিশ্চিত করা যাচ্ছে না। এটা এখনো পর্যন্ত আমার একক চিন্তাভাবনা । যেহেতু আরেকটা ব্যাচ এইচএসসি পরীক্ষা দিবে তাই আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, শিক্ষক সমিতি, অন্যান্য নির্বাহী বডি গুলোর সাথে আলোচনা শুরু করবো।”

সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সি ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

দিনব্যাপী ৪ টি শিফটের মধ্যে সকাল ৯টায় প্রথম শিফটে ‘সি’ ইউনিটের অন্তত ১৮ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছে। ৪ শিফটে মোট ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু পরীক্ষা দিবে।

সি ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে। আর সি ইউনিটে মোট আসন আছে ১৫৯৪ টি।

এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬ শত ৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এরমধ্যে সি ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এক ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হচ্ছে।

এদিকে ভর্তি পরীক্ষা আয়োজনে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে উপাচার্য বলেন “আমরা গত এক সপ্তাহ ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি যেন ভোগান্তি কিছুটা হলেও লাঘব করতে পারি। এখনো পর্যন্ত প্রশ্ন ফাঁসের কোনো ধরনের গুজব তৈরি হয়নি। আমাদের সিস্টেম টা নিখুঁত, এখানে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নাই। এধরণের কোনো ঘটনা ঘটলে মনে করবেন সেটা গুজব। পুলিশের সাইবার টিম কাজ করছে, সন্দেহ বাজন যারা আছে তাদের সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।”

অভিভাবকদের সন্তুষ্টি :

ঢাকা থেকে আসা আশরাফ নামের একজন অভিভাবক বলেন, কয়েকটা জায়গাতেই পরীক্ষা দিতে নিয়ে গেছি মেয়েকে। সুশৃঙ্ক্ষল ও অসাধারণ আয়োজন। তবে ঢাকা থেকে আসা, টিকেট পাওয়া, আবাসন নিয়ে একটু দুশ্চিন্তার মধ্য দিয়ে গেছি। চান্স পেলে মেয়েকে এখানেই ভর্তি করাব। তবে এই আয়োজন যদি বিভাগীয় শহর গুলোতে করা যেত ভোগান্তি অনেকাংশে কমে আসতো।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031