ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবু মুসা ফেরদৌস এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মীর মো. কুতুবুল আলম, মো. আব্দুল মন্নাফ, অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, উপদেষ্টা ও সিংড়া পৌর মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, উপদেষ্টা অধ্যাপক এনতাজ আলী প্রমুখ।



