IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> রাজশাহী >> মেয়র লিটনের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের বৈঠক

মেয়র লিটনের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের বৈঠক

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড।

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজশাহী মহানগরী দেখে মুগ্ধতার কথা জানান এবং প্রশংসা করেন নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, সবুজায়ন ও পরিচ্ছন্নতার।

নগর ভবনে বৈঠকের শুরুতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড‘কে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৈঠক শেষে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন সিটি মেয়র।

এরআগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড নগর ভবনের প্রধান ফটকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। এরপর শিশু শিল্পীদের অংশগ্রহণে নৃত্য আর বর্ণিল আয়োজনে তাঁকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, সুইস রেডক্রসের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিতাব শর্মা, DASCOH ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা একরামুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য চৌধুরী সরওয়ার জাহান সজল।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, সচিব মশিউর রহমান, প্রকল্পের উপদেষ্টা আশরাফুল হক, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন।

এছাড়াও প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, সিসিডিও আজিজুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news