ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর সভার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সোমবার (২৫ আগষ্ট) বিকালে কেশরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ২৯ আগষ্ট কেন্দ্রীয় কর্মসূচি ও বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি আলাউদ্দীন আলো।
সাধারণ সম্পাদক মশিউর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আবু হেনা কামরুজ্জামান, সাধারণ সম্পাদক প্রভাষক খুশবর রহমান, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর বাবুল আকতার, বুলবুল আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর মুকবুল হোসেন, দানেশ গাইন, কাউন্সিলর হাফিজুর রহমান বকুল, বিএনপি নেতা মোসলেম উদ্দিন, সাবেক ছাত্র দলের সভাপতি রাইসুল ইসলাম রাসেল সহ পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


