IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সদর দলিল লেখক সমিতির নতুন কমিটির পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছাকুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুরমহানগর বিএনপির দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিততানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটকরাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁনতারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থামাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুমান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমমহাদেবপুরে সাবেক উপজেলাচেয়ারম্যান মাসুদ গ্রেফতারসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণপুঠিয়া পৌরসভার উদ্যোগে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিতবাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত
Home >> রাজশাহী >> জাতীয় তামাকমুক্ত সপ্তাহে রাজশাহীতে রুডোর পোষ্টার প্রদর্শনী

জাতীয় তামাকমুক্ত সপ্তাহে রাজশাহীতে রুডোর পোষ্টার প্রদর্শনী

ধূমকেতু প্রতিবেদক : ৯-১৫ অক্টোবর ২০২২ জাতীয় তামাকমুক্ত সপ্তাহ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এলায়েন্স ফর এফসিটিসি ইমপ্লিমেন্টেশন বাংলাদেশ (এএফআইবি) ও রাজশাহীর সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো) পোষ্টার প্রদর্শনী ও লিফলেট বিতরণ করেছে। গতকাল শনিবার সপ্তম দিনে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পোষ্টার প্রদর্শনীর আয়োজন করেছেন।

কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, রুডো’র নির্বাহী পরিচালক সোহাগ আলী, রুডো আইসিটি প্রকল্প পরিচালক গোলাম হাসান মেহেদী, বৃষ্টি নারী কল্যাণ সংস্থার সভানেত্রী লতফুন নাহার, প্রোগ্রাম অফিসার শাম্মী আখতার প্রমুখ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে রুডোর নির্বাহী পরিচালক সোহাগ আলী জানান এ বছর জাতীয় তামাকমুক্ত সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে স্বাস্থ্য সেবা উন্নয়নে চাই- ‘রোগী কল্যাণ ফাউন্ডেশন গঠন’। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রতিবছর সকল তামাক কোম্পানী থেকে ২০১৪ সাল থেকে ১% স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আদায় করা হচ্ছে। বর্তমান এ খাতে ১৫ শত কোটি টাকার অধিক অব্যবহৃত বা অলস পড়ে রয়েছে। যে উদ্দেশ্যে এ অর্থ আদায় করা হয়েছে সে উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়ায় সরকারি ভাবে স্বাস্থ্য সেবা উন্নয়নে কোন কাজে আসছে না।

প্রতিবছর দেশে ১ লাখ ৬১ হাজার লোক তামাক ব্যবহারের কারণে মৃত্যুবরণ করে এবং প্রায় ৪ লাখ লোক পঙ্গুত্বের শিকার হয়। এ ছাড়া ক্যান্সার, কিডনী, বক্ষব্যাধিসহ নানা রোগে আক্রান্ত হয়ে আর্থিকভাবে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ন্যায় এ সকল নিঃস্ব পরিবারকে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ থেকে প্রাপ্ত অর্থ থেকে আর্থিক সহায়তা প্রদান করা গেলে তামাক ব্যবহারে মৃত্যুবরণকৃত ক্ষতিগ্রস্থ পরিবারকে স্বচ্ছলতায় ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

এছাড়া স্বাস্থ্য উন্নয়নে সারচার্জের এ বিপুল পরিমান অর্থ দিয়ে বিশেষায়িত ও মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক ও উন্নত যন্ত্রপাতি ক্রয় করে স্থাপন করা হলে সরকারি ভাবে উন্নত স্বাস্থ্য সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

প্রাপ্ত সারচার্জের অর্থ দিয়ে স্বাস্থ্য বীমা, চিকিৎসা গবেষণা, স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, অসংক্রামক রোগ প্রতিরোধে ও তামাক নিয়ন্ত্রণে কার্যরত এনজিওদের আর্থিক অনুদান প্রদান করা গেলে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সহজতর হবে। এ সকল নানা কারণে জনস্বাস্থ্য রক্ষায় ও স্বাস্থ্য সেবা উন্নয়নে তামাক কোম্পানী থেকে প্রাপ্ত স্বাস্থ্য উন্নয়ন সারচার্জের (১%) অর্থ দিয়ে ‘রোগী কল্যাণ ফাউন্ডেশন’ গঠন এখন সময়ের দাবী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031