IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> রাজশাহী >> কেশরহাটে দোকান ভাংচুর ও চাঁদা দাবীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন

কেশরহাটে দোকান ভাংচুর ও চাঁদা দাবীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় দোকানঘর ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করে সংবাদ সম্মেলন করেছেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাবের আলী মণ্ডল।

শনিবার (১৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে বাজারের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলন তিনি লিখিত বক্তব্যে বলেন, কেশরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত কাউন্সিলর। এছাড়াও আমি কেশরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ি। এ বাজারে আমার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রহমান পেট্রোল পাম্পের পাশে অবস্থিত আমার ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় একটি মহল দীর্ঘদিন ধরে চাঁদা দাবী করে আসছিল। আমি তাদের চাঁদা না দেওয়াই গত ১০ অক্টোবর রাত ৯টার দিকে কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে জামাল হোসেনসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী চাপঁদাবাজ দোকানে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে।

তিনি আরও বলেন, আমি রাজি না হলে তারা অতর্কিত হামলা ও ভাংচুর চালিয়ে পরে ১ লাখ ৮৫ হাজার ৫০০টাকা ছিনিয়ে নেয়। এসময় দোকানঘর ও গোডাউনে ভাংচুর চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। এতে করে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন করে নিয়ে যায় এবং আমাদের বের করে দিয়ে দোকান ঘরে তালা ঝুলিয়ে দেয়। এঘটনায় আমি ১২ অক্টোবর আদালতে একটি মামলা দায়ের করি। আপনাদের সুবিধার্থে মামলার ফটোকপি সংযুক্তি করেছি।

তিনি চরম বিপদ মহূর্ত আছেন বলে দাবি করে আরও বলেন, গত ১১ অক্টোবর জামাল হোসেনসহ তাঁর সন্ত্রাসী বাহিনী আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঘর অবৈধভাবে জবরদখল করে চাঁদার দাবিতে আশেপাশে ঘুরাঘুরি করছে। দোকানে গেলে ওই সন্ত্রাস ও চাঁদাবাজ বাহিনী আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে। অমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে কাউন্সিলর সাবের আলী বলেন, টাকা লুটপাটের সময় দেশি অস্ত্র দেখিয়ে কিল ঘুসি মারায় আমি ভয়ে প্রতিবাদ করতে পারিনি। আমার সম্পদ হারালে তো জীবন হারাতে পারবোনা। বেচে না থাকলে আমি সম্পদ দিয়ে কি করবো। পরে আমি আলোচনা করে বিচারের দাবিতে আদালতে মামলা দায়ের করছি। আমি এ ঘটনার বিচার ও সুষ্ট সমাধানের দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আসলাম হোসেন, ৯নং কাউন্সিলর বাবুল আক্তার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news