IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> রাজশাহী >> প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে রাজশাহীতে আসাদের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে রাজশাহীতে আসাদের মোটরসাইকেল শোভাযাত্রা

ধূমকেতু প্রতিবেদক : আগামী ২৯ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

শনিবার (২১ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী সিএন্ডবি মোড় থেকে এই মিছিলটি শুরু হয়। আওয়ামী লীগ নেতা আসাদ নিজেই মোটরসাইকেল চালিয়ে শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

সিএন্ডবি মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নগরীর কোর্ট, কাশিয়াডাঙ্গা, পাইপাস সড়ক, বহরমপুর, বর্ণালী, বিন্দুর মোড়, রেলওয়ে স্টেশন, ভদ্রামোড়, তালাইমারি, সাহেববাজার হয়ে লক্ষিপুর মোড়ে গিয়ে শেষ হয়।

প্রায় দেড় হাজার মোটরসাইকেলের এই শোভাযাত্রায় নেতাকর্মীবৃন্দ প্রধানমন্ত্রীর জনসভা সফল করার আহ্বান ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। শোভাযাত্রা শেষে লক্ষিপুর মোড়ে আসাদুজ্জামান আসাদ নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।

এসময় তিনি ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর রাজশাহীর জনসভা সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান কাজ করে যাবার আহবান জানান। ২৯ তারিখ যথাসময়ে জনসভাস্থলে উপস্থিত হওয়ার জন্য নেতা কর্মীদের বলেন আসাদ। সেই সাথে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গৌরবজ্জল এগিয়ে চলা, দেশ জুড়ে অভুতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র বাংলার ঘরে ঘরে তুলে ধরার আহ্বান জানান। সেইসাথে আওয়ামী লীগ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে জবাব দেয়ার জন্য নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান আসাদুজ্জামান।

মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক আখতারুজ্জামান আখতার, জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, তৌহিদ আল হোসেন তুহিন, গোলাম রাব্বানী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুলালাহ আল মামুন।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হবিবুর রহমান হাবীব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তার হোসেন, মুন্ডমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, রাজশাহী মহানর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930