IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> রাজশাহী >> প্রান্তিক জনগোষ্ঠীর পদ্মা ও মল্লিকা ক্লাস্টার নেতৃবৃন্দের সঙ্গে মেয়রের মতবিনিময়

প্রান্তিক জনগোষ্ঠীর পদ্মা ও মল্লিকা ক্লাস্টার নেতৃবৃন্দের সঙ্গে মেয়রের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আগমন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর পদ্মা ও মল্লিকা ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জানুয়ারী) বেলা ১২টায় মেট্রোপলিটন কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী পাঁচবছর পর রাজশাহীতে আসছেন। এ মেয়াদে দেশে নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। নানা বাঁধা পেরিয়ে নিজের টাকায় পদ্মা সেতু নির্মিত হয়েছে। মেট্রোরেল চালুর মধ্যে দিয়ে ইতোমধ্যে আরেকটি স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। চলতি বছরেই বঙ্গবন্ধু রেল সেতু শেষ হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আর একটি নতুন মাত্রা যোগ হবে। এরমধ্যে দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতিশীল নেতৃত্বে দেশের অবকাঠামোগত উন্নয়নই নয়; নারীর ক্ষমতায়ন করা হয়েছে। নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে গেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছে।

মেয়র আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটির নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীতে এই প্রকল্পের মাধ্যমে গৃহিত তহবিল দিয়ে ব্যাংক গঠন কাজ এগিয়ে চলেছে। যার মাধ্যমে সিডিসির সদস্যরা উপকৃত হবেন। ইউএনডিপির এলইউপিসি প্রকল্পের মেয়াদ আরও বৃদ্ধি হচ্ছে। এর মাধ্যমে আগামীতে আরও কাজ করার সুযোগ সৃষ্টি হবে। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে কাজ করছে সরকার। রাজশাহী মহানগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ হাজার ৯শ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছেন। আগামী ২৯ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় উপস্থিত হয়ে আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।

সভায় বক্তব্য দেন, প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুর রহমান, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান।

মল্লিকা ক্লাস্টারের নেত্রী কবরী রানীর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় পদ্মা ও মল্লিকা ক্লাস্টারের বিভিন্ন সিডিসির নেতৃবৃন্দ অংশ নেন। মতবিনিময় সভায় পদ্মা ও মল্লিকা ক্লাস্টারের বিভিন্ন সিডিসির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031