IMG-LOGO

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এমপি চাঁদের প্রচেষ্টায় ছাড়া পেলেন ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জনতানোরে সিনজেনটা কোম্পানির দোকানে চুরি নিয়ে রহস্য, অধিকতর তদন্তের দাবিচাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিতগোদাগাড়ীতে পদ্মার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও ইসরাত জাহানরাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণতেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, আটক ২৩পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৫রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই ॥ মারধরে ৪জন পথচারী আহতফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসের ঘটনাস্থল পরিদর্শনে এমপিপলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগের আলোর ৩৫তম বর্ষে পদার্পণকুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহতদুর্গাপুরে ‘ঢলন’ প্রথায় ঠকছে কৃষকগোমস্তাপুরে মৎস্য বিভাগের পোনামাছ অবমুক্তকরনআমার নয়নের তারা২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> এমপি চাঁদের প্রচেষ্টায় ছাড়া পেলেন ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন

এমপি চাঁদের প্রচেষ্টায় ছাড়া পেলেন ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : এগারো দিন পর ভারতের বিএসএফ এর হাতে আটক ৫ বাংলাদেশীকে বাংলাদেশের বিজিবির মাধ্যমে ছেড়ে দিয়েছে বিএসএফ। শুক্রবার (১৮-০৯-২০২৬ ) ভারতের সাগর পাড়া সীমান্তের বিএসএফ ক্যাম্প থেকে তাদের ছেড়ে দেয়া হয। রাত ৭ টায় বাঘা উপজেলার আলাইপুর সীমান্ত এলাকায় পৌঁছেন তারা ।

রাজশাহীর -৬ (চারঘাট -বাঘা)আসনের এমপি আবু সাইদ চাঁদ আলাইপুর বিজিবির মাধ্যমে তাদের রিসিভ করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। গত ৭ সেপ্টেম্বর তাদের আটক করে ভারতের বিএসএফ। তাদের ছাড়িয়ে আনতে পরিবারকে সহযোগিতা করেন বিএনপির নেতা আব্দুল সাদেক আদিল,স্বজল খান, আব্দুস সামাদ মুকুল। এব্যাপারে ভারতের হাই কমিশনার ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন এমপি আবু সাইদ চাঁদ।

জানা যায়,পাট কিনে ফেরার সময় ভুলে নৌপথে ভারতের সীমান্তে চলে যায় রাজশাহীর বাঘার পাঁচ ব্যক্তি। পরে তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকরা জানান, দুই দিন ক্যাম্পে রাখার পর পশ্চিমবঙ্গ রাজ্যের রানীনগর থানায় হস্তান্তর করে। সেখান থেকে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ছাড়া পান । এ আগে গত রোববার রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ে দেখা করে তাদের ফেরত আনার বিষয়ে কথা বলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

জানা যায় গত ৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবাজার-সংলগ্ন পদ্মা নদী এলাকা থেকে পাটবোঝাই নৌকাসহ তাদের আটক করে বিএসএফ। তারা হলেন – উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজ শিক্ষার্থী মোশাররফ হোসেন, সাহাবুল আলী, বাবর আলী (৪০), সাইফুল ইসলাম ও আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে মোশাররফ, সাহাবুল ও বাবর আলী পাট ব্যবসায়ী। অন্য দুজন নৌকার মাঝি।

নিজ এলাকায় ফেরার পর আটকৃতরা জানান, গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পাট কিনে নৌকায় করে ফিরছিলেন তারা। তীব্র স্রোতের বিপরীতে নৌকা চালাতে গিয়ে মাঝি দিক ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতের প্রায় দুই-আড়াই কিলোমিটার ভেতরে চলে যান। এ সময় বিএসএফের টহল দল তাদের আটক করে নিয়ে যায়। তারা জানান নৌকায় ১০০ মণ পাট ছিল। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। তারা নৌকা ও পাট ফেরত চান।

স্বজনরা জানান, বিষয়টি জানতে পেরে স্বজনেরা বিজিবির আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। তখন বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আটক ব্যক্তিদের ফেরত দেওয়া সম্ভব নয়।

আসাদুলের ভাই সাহারুল ইসলাম সোমবার প্রতিবেদককে জানিয়েছিলেন, খোঁজ নিয়ে তারা জানতে পেরেছেন আটক পাঁচজনকেই ভারতের রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার আগে সুনির্দিষ্ট কোনো তথ্য না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন।শুক্রবার রাতে কথা হলে আটক ব্যক্তিসহ তাদের স্বজনরা স্থানীয় এমপির প্রতি কৃতজ্ঞতার প্রকাশ করেন তারা।

এমপি আবু সাইদ চাঁদ বলেন , আমি জনপ্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব পালন করেছি। আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আটকের পর তাদের পরিবার এবং স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে আমি জানতে পারি তারা ব্যবসা করে জীবন -জীবিকা নির্বাহ করে। পাট কিনে ফেরার পথে পাট বোঝাই নৌকাসহ তাদের আটক করে বিএসএফ । তাদের ছেড়ে দিলেও পাট বোঝাই নৌকা ফেরত দেয়নি । এব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানান এমপি চাঁদ। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031