IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ডআমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তারমোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী (ঈশা)মহাদেবপুরে মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলকমামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনবাগমারায় ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সদস্য গ্রেপ্তার, ১৪টি মিটার উদ্ধারমালয়েশিয়ায় ‘মানবপাচারকারী’ দুই বাংলাদেশি ও ৯ ভুক্তভোগী আটকএনসিপিতে বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মীর যোগদান১৮০ কিলোমিটার পঞ্চগড় সীমান্ত জুড়ে বিজিবির সতর্কতা জারি
Home >> রাজশাহী >> বাঘায় আ.লীগ নেতা দুদুর দাফন সম্পন্ন

বাঘায় আ.লীগ নেতা দুদুর দাফন সম্পন্ন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাঘার কৃতি সন্তান আমানুল হাসান দুদু (৬০)’র জানাযা নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বাদ মাগরিব বাঘা পৌরসভার নারায়নপুর ঈদগাহ মাঠে মরহুমের ভাতিজার ইমামতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এদিন শুক্রবার সকাল পৌনে ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

জানাযা নামাজে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমের বড়ভাই অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা (মরহুমের খালাতো ভাই) আলমগীর হোসেন পরাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ রায়হানুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়্ উদ্দীন লাভলু, বাঘা পৌর মেয়র আক্কাছ আলীসহ জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিএনপির নেতা সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষক এবং এলাকার শ্রেণী পেশার মানুষ।

জানা গেছে, মরহুম আমানুল হাসান দুদু, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ’৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুর্দিনে দলের নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করে রাখেন। তাঁর বলিষ্ঠ নের্তৃত্ব আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ও জনপ্রতিনিধি তৈরি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আজাহার কোম্পানীর ৭ ছেলে ও ৭ মেয়ের মধ্যে আমানুল হাসান দুদু দ্বিতীয় ছিলেন। বড়ভাই এনামুল হাসান জানান, স্ত্রী ও ২ নাতীসহ একমাত্র ছেলের স্ত্রী ও ভাই বোন রয়েছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

তিনি বলেন, তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের রাজনীতিতে ও সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930