IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যু
Home >> রাজশাহী >> রাজশাহীতে নারী বান্ধব স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নকল্পে প্রকল্প অবহিতকরণ সভা

রাজশাহীতে নারী বান্ধব স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নকল্পে প্রকল্প অবহিতকরণ সভা

ধূমকেতু প্রতিবেদক : নারী বান্ধব স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নকল্পে রাজশাহী মহানগরীতে ইমপ্যাক্ট এ্যাস্কেলেরাটের ইনোভেশন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ উপলক্ষে ওয়াটারএইড বাংলাদেশ এর উদ্যোগে নারীদের জন্য জনসমাগমস্থল ও টয়লেট নিরাপদ করার জন্য করণীয় বিষয়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মশিউর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, প্রকল্পের ফোকাল পারসন রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। প্রকল্পের সার্বিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ওয়াটারএইড বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক বাবুল বালা।

সভায় জানানো হয়, এ প্রকল্পের আওতায় নগরীর ১৩নং ওয়ার্ডের রেস্তোরা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিপনন কেন্দ্র, অফিস, মসজিদে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। নারী বান্ধব টয়লেটগুলোতে সেফনাও স্ট্যান্ডার্ড এর লোগো চিহ্নিত করা হবে।

সভায় সভাপতির বক্তব্যে রাসিকের মশিউর রহমান বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন স্যারের নেতৃত্বে সবুজ পরিচ্ছন্ন রাজশাহী এখন বাংলাদেশসহ বর্হিবিশ্বে শিক্ষা নগরী রাজশাহী আদর্শ নগরীতে রূপান্তরিত হয়েছে। এটিকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করতে নগরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে স্যানিটেশন ব্যবস্থা জোরদারকরণে কাজ করছে। নগরের অন্যান্য নাগরিক সমস্যার পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগের ইতিবাচক প্রভাব রাখছে। নগরের সবুজায়নে সিটি কর্পোরেশনের ভূমিকা অপরিসীম।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, পরিবেশ কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম, সিটি হাসপাতালের মেডিকেল অফিসার (আবাসিক) ডাঃ তরিকুল ইসলাম বনি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

আরও উপস্থিত ছিলেন. শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, ওয়াটার এইড ম্যানেজার জাহিদুল ইসলাম, ভার্কের প্রজেক্ট ম্যানেজার কামরুজ্জামান, প্রকৌশলী তানিজল হাসান, সিডিসি টাউন ফেডারেশনের কোষাধ্যক্ষ শাবানা খাতুন, সিএইচডিএফের সভাপতি শামিয়া হক, সিডিসির অন্যান্য নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930