IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> টপ নিউজ >> তানোর মেয়রের বিরুদ্ধে সংখ্যালঘুর জায়গা দখলের অভিযোগ

তানোর মেয়রের বিরুদ্ধে সংখ্যালঘুর জায়গা দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার আলোচিত সমালোচিত মেয়র সাইদুরের বিরুদ্ধে সংখ্যালঘুর দামি জায়গা দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের খবর জানতে পেরে মেয়রসহ তার গুন্ডা বাহিনী দ্বারা হিন্দু সম্প্রদয়ের লোকজনকে এলাকা ও দেশ ছাড়াসহ প্রানে মেরে ফেলার হুমিকিও দিয়েছেন। একারণে সংখ্যালঘুরা চরম আতংকে দিন পার করছেন।

মুন্ডুমালা পৌর এলাকার মুন্ডুমালা মহিলা কলেজ সংলগ্ন উত্তরে ঘটে রয়েছে দখলের ঘটনাটি। এঘটনায় অবশরপ্রাপ্ত শিক্ষক সুবোধ চন্দ্র বর্মন বাদি হয়ে মেয়রসহ তার কয়েকজন সহচরের নাম উল্লেখ করে চলতি মাসের ১৮ এপ্রিল জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ দেন।

তার অনুলিপি পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভূমি কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, থানার ওসি, মুন্ডুমালা পুলিশ ফাঁড়ি, স্থানীয় প্রেসক্লাব ও বাংলাদেশ হিন্দু বদ্ধ খ্রীষ্টান পরিষদে ডাক যোগে দেওয়া হয়েছে। তবে অভিযোগের ৬ দিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা গ্রহণ না হওয়ার কাাাারনেরনর চরম হতাশায় ভুগছেন বাদি। ফলে দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না হলে পরিবার নিয়ে দেশ ত্যাগ ছাড়া কোন উপায় থাকবেন বলে দাবি অবশরপ্রাপ্ত সংখ্যালঘু শিক্ষকের।

সোমবার সরেজমিনে দেখা যায়, মুন্ডুমালা মহিলা কলেজের দেয়ালের উত্তর পার্শ্বে সুবোধ চন্দ্র বর্মনের ১৫.৫০ শতাংশ জমি রয়েছে। সেই জায়গায় মাটি দিয়ে ভরাট করে দখলে নিয়েছেন মেয়র সাইদুর। শুধু মাটি ফেলে ভরাট করেননি বেশ কয়েকটি আমগাছের ডাল কেটেছেন। ওই সব ডালে প্রচুর আমও ছিল। জায়গার পশ্চিমে তেমন বাড়ি ঘর নাই। তারপরও জোর পূর্বক ও ক্ষমতার দাপটে দখল করেছেন। ওই জায়গা থেকে উত্তরে ৭ ফিট রাস্তা আছে।

মেয়র সাইদুর জানান, জায়গার মালিককে একাধিক বার বলা হয়েছে আমিন এনে মাপ করে বুঝে নিতে। কিন্ত সে তালবাহানা করছে। এজন্য মাটি দিয়ে ভরাট করা হয়েছে। মাপজোকের পর সীমান নির্ধারণ হয়েছে কিন্তু আরও বেশি ছাড়তে বলেছেন জানতে চাইলে তিনি জানান এটা তাদের বাড়াবাড়ি বলে এড়িয়ে যান।

জায়গার মালিক সুবোধ চন্দ্র জানান, জায়গাটা অনেক দামি এজন্য মেয়রের কু নজর পড়েছে। জায়গা ছাড়ার পরও আরো দাবি করছেন। আম থাকা ডালপালা কেটে ফেলেছে। শুধু তাই না আমি একজন অবশরপ্রাপ্ত শিক্ষক আমার শরীরে আঘাত পর্যন্ত করেছে। এখন তারা হুমকি দিয়ে বলছে হয় জায়গা ছাড় না হয় দেশ ছাড়। এদের অত্যাচারে হয় তো ভারতেই চলে যেতে হবে মনে হয়।

অভিযোগে উল্লেখ, মুন্ডুমালা পৌরসভার ৬৮ নম্বর সাদিপুর মৌজার আরএস ১৩৫ নম্বর খতিয়ান ভুক্ত প্রস্তাবিত ৭৮৫ খতিয়ানে আরএস ৭৪৭ দাগে ১৫.৫০ শতাংশ জমির মালিক সুবোধ চন্দ্র বর্মন।

জায়গাটি প্রচুর দামি, এজন্য মাটি ভরাট করে গুন্ডা বাহিনী নিয়ে দখল করেছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক (ডিসি) শামিম আহম্মেদের সরকারী মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ করেন নি। জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনের সরকারী মোবাইল নম্বরে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনিও রিসিভ করেন নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031