IMG-LOGO

সোমবার, ২২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ছেলের আঘাতে ‘স্কুলশিক্ষক’বাবার মৃত্যুবীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিতপুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতারবজ্রপাতে আহত আলাউদ্দিনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু, এলাকায় শোকআওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভবাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনবিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় মিশরেররাজশাহীতে তায়কোয়ানডো দোজাং-এর ২৬তম বেল্ট বিতরণকোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রীকুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে সংবর্ধনাবাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতায় লফসের চিত্রাংকন প্রতিযোগিতারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫জেএফএ অনুর্দ্ধ-১৪ জাতীয় যুব ডেভলপমেন্ট নারী ফুটবল প্রতিযোগিতার ফল২৩ জুন ফাইনালসিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে অবাঞ্ছিত ঘোষণামান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকেরবিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১১টায় রাজশাহী জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মবলিদানের মধ্য দিয়ে। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করা শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে তারা মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

” তিনি আরও বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সম্মান ও মর্যাদা রক্ষায় বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় রাজশাহী জেলা পরিষদও মুক্তিযোদ্ধাদের পাশে থেকে তাঁদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই চেক বিতরণ কেবল আর্থিক সহায়তা নয়, বরং জাতির পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মানের প্রতীক। মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে জেলা পরিষদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল মতিন এবং উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন,প্রশাসনিক অফিসার মোঃ আব্দুল আলিম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এছাড়াও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৭৩ জনের মাঝে ৪ লক্ষ আটত্রিশ হাজার টাকা বীর মুক্তিযোদ্ধাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন অতিথিবৃন্দ। ###

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031