IMG-LOGO

রবিবার, ২০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
Home >> রাজশাহী >> রাজশাহীর নতুন ও যুব ভোটারদের সাথে লিটনের মতবিনিময়

রাজশাহীর নতুন ও যুব ভোটারদের সাথে লিটনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : আসন্ন ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মহানগরীর নতুন ও যুব ভোটারদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নতুন ও যুব ভোটারবৃন্দ আয়োজিত মতবিনিময় সভায় রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

সভায় রাসিকের দুইবারের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মধ্যে সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম দল। শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ। এই দলের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করেছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। আওয়ামী লীগের বিশাল অর্জন রয়েছে। আওয়ামী লীগের অর্জনগুলো ও রাজশাহীর উন্নয়নচিত্র মানুষের সামনে তুলে ধরতে হবে। আমরা আশা করি তারুণ্যের প্রথম ভোট নৌকার পক্ষেই হবে।

সভায় আওয়ামী লীগের বন ও পরিবশে বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, আমার বাবা সাবেক সফল মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীকে কীভাবে বদলে দিয়েছেন, আপনারা সেটি দেখতেই পাচ্ছেন। ব্যাপক উন্নয়ন, পরিচ্ছন্ন, ,সবুজ ও আলোকিত রাজশাহীর সুনাম দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছে। তিনি করোনার দুঃসময়ে সব সময় আপনাদের পাশে থেকেছেন। দফায় দফায় খাদ্য, নগদ অর্থ সহায়তা প্রদান, বিনামূল্যে ওষুধ, অক্সিজেন ইত্যাদি সেবা প্রদান করেছেন। এবার তিনি বেকাদের জন্য কর্মসংস্থানের ঘোষণা দিয়েছেন, এই কাজটি বাস্তবায়নে রাজশাহীর উন্নয়নের স্বার্থে আবারো তাঁকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইসফাক ইয়াসশির ইপুকে, রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি রাইসুল ইসলাম রোজ, সাবেক সভাপতি নাঈম রহমান নিবিড়, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ সভাপতি পিয়ারুল ইসলাম পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান রেজা, আব্দুল্লাহ আল মাহমুদ দ্বীপ, মতিহার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ শেখ প্রমুখ। সভায় নগরীর পাঁচ শতাধিক নতুন ও যুব ভোটারবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031