IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> রাজশাহী >> ‘তরুণ-তরুণীদের জন্য ১০টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হবে’

২০ ও ২১নং ওয়ার্ডে মেয়র প্রার্থী লিটনের গণসংযোগ

‘তরুণ-তরুণীদের জন্য ১০টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হবে’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ২০ ও ২১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার (৯ জুন) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গণসংযোগ গণসংযোগ ও পথসভায় রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য নৌকা প্রতীকে ভোট চান তিনি।

এদিন বিকেলে শুরুতে ২১নং ওয়ার্ডে সাগরপাড়া বড় রাস্তায় পথসভায় বক্তব্য দেন তিনি। এরপর ২০নং ওয়ার্ডের বেলদারপাড়া মোড় ও অলকার মোড়ে পথসভায় বক্তব্য দেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৩ সালের নির্বাচনে ফল বিপর্যয় হয়েছিল রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে। রাজশাহীতে ২০১৩ থেকে ১৮ সাল পর্যন্ত উন্নয়ন মুখ থুবড়ে পড়েছিল। পরবর্তীতে রাজশাহীর সর্বস্তরের মানুষ আমাকে বলেছিল, আমরা বড় একটা ভুলে করে ফেলেছি। সেই ভুলটা আমরা সংশোধন করতে চাই। এরপর আমরা লক্ষ্য করলাম ভুল সংশোধন করে তারা ২০১৮ সালে নৌকা মার্কায় বিপুল ভোটে আমাকে বিজয়ী করেন। ৫ বছরের মধ্যে আমরা মাত্র আড়াই বছর উন্নয়ন কাজে সময় পেলাম। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইত্যাদি কারণে আড়াই বছর উন্নয়ন কাজ করতে পারিনি। তবে মাত্র আড়াই বছরে যে উন্নয়ন করেছি, সেই কাজের প্রশংসা আমরা রাজশাহীবাসী পাচ্ছি। উন্নয়ন কাজ অনেক হয়েছে, আরো হবে। তবে রাজশাহীবাসীর দাবি কর্মসংস্থান। এইবারের আমার ইশতেহারে ১ নম্বরে রেখেছি কর্মসংস্থান। আমি নির্বাচিত হলে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করবো।

তিনি আরও বলেন, তরুণ-তরুণীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের জন্য শহরে ১০টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনলাইনে আয় করতে পারবে তারা। আমরা কাজের ক্ষেত্রও দেখিয়ে দেবো।

২০ নং ওয়ার্ডের পথসভায় বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহীর কৃতি সন্তান জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান জীবন দিয়ে গেছেন, কিন্তু তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বেঈমানি করেননি। তাঁরই সুযোগ্য সন্তান সাবেক সফল মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে আবারো দলীয় মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যে রাজশাহী একটি পরিচ্ছন্ন শহর, শান্তির শহর হিসেবে সারাদেশে পরিচিত পেয়েছে, তার কারিগর খায়রুজ্জামান লিটন। তিনি উন্নয়নের মাধ্যমে রাজশাহীতে ইতিহাস সৃষ্টি করেছেন। দেশের উন্নয়নের জন্য যেমন শেখ হাসিনা সরকার বারবার দরকার। তেমনি রাজশাহীর উন্নয়নে লিটন ভাইকে বারবার দরকার। আমি বিশ্বাস করি আগামী ২১ জুন নির্বাচনে বিপুল ভোটে খায়রুজ্জামান লিটনকে নির্বাচিত করবে রাজশাহীবাসী।

পথসভায় উপস্থিত ছিলেনম রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী মহানগর ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ।

এছাড়া ২১ নং ওয়ার্ডে পথসভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহীন আকতার রেনী বলেন, নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সারা দেশের উন্নয়ন করেছেন, তাঁর ছোট ভাই খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটিকে একইভাবে উন্নয়ন করেছেন। তাই আগামী নির্বাচনে খায়রুজ্জামান লিটনকে দরকার।

এসময় উপস্থিত ছিলেন, রাসিকের ২১ নং কাউন্সিলর নিযাম উল আযীম সহ ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031