IMG-LOGO

শনিবার, ১৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে’অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনবাঘায় সুষ্ঠ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিতআই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভানিয়ামতপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনআগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ২ জন আটকসরকার অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী ফারজানা শারমিনহামের উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণাচট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমন
Home >> রাজশাহী >> তানোরে আমগাছের সাথে এ কেমন শুক্রতা

ভেঙ্গে উপড়ে ফেলা হল ৪০০ টি গাছ

তানোরে আমগাছের সাথে এ কেমন শুক্রতা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পূর্ব বিরোধের জের ধরে রাতের আধারে ৪০০ টির মত আম গাছ ভেঙ্গে উপড়ে ফেলেছে দূর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপির) বনকেশর মরাপাড়া ধানী জমির মাঠে ঘটে ঘটনাটি।

এ ঘটনায় গাছের মালিক চকপাড়া গ্রামের আল আমিন গত মঙ্গলবার বিকেলের দিকে থানায় লিখিত অভিযোগ দেন। তবে অভিযোগে কারও নাম উল্লেখ না করলেও জমিটি নিয়ে সাবেক মেম্বার জয়নালের সাথে বিরোধ চলে আসছে। সাড়ে তিন বিঘা জমিতে ৪০০ টি মত আম্রুপালি জাতের গাছ রোপন করা ছিল। সব গাছ উপড়ে মাঝখান ভেঙ্গে পার্শ্বের খালে ফেলে দেওয়া হয়েছে। এতে করে এলাকার জনসাধারনের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। সেই সাথে গাছ হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরালো দাবি উঠেছে।

গাছের মালিক আল আমিন জানান, গত মঙ্গলবার ভোর ৬ টার দিকে আমার মা কারেন্টে শট লাগে। বাড়ি থেকে জ্ঞানশূন্য অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে রামেক হাসপাতালে রেফার্ড করে। মাকে হাসপাতালে নেয়ার পথে আব্দুল্লাহ নামের এক শ্রমিক মোবাইল করে বলে আল আমিন জমিতে একটাও আমের গাছ নেই। আমি শুনেই হতবাক হয়ে পড়েছি। মাকে হাসপাতালে নিব নাকি গাছ উপড়ে ফেলা দেখব। শেষে চিন্তা করলাম আগে মাকে নিয়ে হাসপাতালে যায় পরে দেখা যাবে। বিকেলে এসে থানায় অভিযোগ করে জমিতে এসেছে। জমি নিয়ে সাবেক মেম্বার জয়নালের সাথে বিরোধ আছে। যেহেতু গাছ ভাঙ্গতে উপড়াতে কাউকে দেখিনি এজন্য অভিযোগে কারো নামও উল্লেখ করিনি।

মঙ্গলবার শেষ বিকেলের দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলার পাঁচন্দর ইউপির চকপাড়া গ্রাম পার হয়ে উত্তরে বনকেশর মরাপাড়া ধানী জমির মাঠ। ওই মাঠে সাড়ে তিন বিঘা উঁচু নিচু জমিতে রোপন করা ছিল। জমিগুলো ঘাষ বের হয়ে আছে। এক জমিতে ভাঙ্গা অবস্থায় পড়ে ছিল ৫ টির মত গাছ। বাকি সব গাছ পার্শ্বের খালে ফেলা হয়েছে। খালের কসড্রাম দিয়ে স্রোত বইছে। কয়েকটি গাছে পাতা দেখা যায়। মাটির রাস্তায় স্থানীয় অনেক বাসিন্দারা ছিল।

তারা বলেন, এটা কেমন কাজ। গাছ ভেঙ্গে উপড়ে ফেলা কোন স্বাভাবিক জ্ঞানের কাজ না। যারা বিবেকহীন তাদের দ্বারাই এমন কাজ কর সম্ভব। জমি নিয়ে বিরোধ, গাছ কেন উপড়ে ভেঙ্গে ফেলবে।

আলআমিন আরও বলেন, নওগাঁ জেলা থেকে ভালো জাতের ৪০০ টি আম্রপালি গাছ কিনে চলতি মাসের ১৩ জুলাই মাঝারি সাইজের গাছগুলো রোপন করেছিলাম। ৪০০ টি গাছের দাম দেড় লাখের উপরে। ভাড়া গাছ রোপনসহ প্রায় ২ লাখ ৩০/৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

আব্দুল্লাহ নামের যুবক জানান, আমি প্রতিদিন ভোর বেলায় জমির রোপন করা ধান দেখতে আসি। গত মঙ্গলবার ভোরে এসে দেখি একটাও আম গাছ নেই। আমি সাথে সাথে আল আমিনকে জানায়।

গাছ রোপনকারী শ্রমিক বাচ্চু, সাকিল, মজির ও মারুফ জানান, বৃষ্টি হওয়ার পর গাছগুলো রোপন করা হয়েছিল। গাছ রোপনের পর কয়েকদিন বৃষ্টি হয়। যার কারনে গাছগুলোর গোড়া মজবুত হয়ে উঠেছিল। দেখতেই ভালো লাগছিল। কিন্তু রাতের আধারে সব গাছগুলো উপড়ে এবং মাঝখান ভেঙ্গে খালে ফেলে দেয়।

আল আমিনের বড় ভাই সোহেল জানান, আমি বিগত ২০২২ সালে এলটি কেস নম্বর ২৬/২০২২ মুলে পার্মিশন পেয়ে মাঝি কিস্কু ও ফুল মনি কিস্কুর কাছ থেকে সাড়ে তিন বিঘা জমি কিনে নিয়েছি।

কিন্তু বিগত ১৯৭৪ সালে জালিয়াতি ভাবে পার্মিশন করে ইসমাইল নামের এক ব্যক্তি কিনে, তার কাছ থেকে খাইরুল কিনেন, তার কাছ থেকে জয়নাল মেম্বার কিনে নেয়। একই জমির দুবার এলটি কেস হয়না। তাদের কোন এলটি কেস না পাওয়ার কারনে অনুমোদন বা পার্মিশন দেয়। এমুলে আমি কিনেছে। জমি নিয়ে জয়নালের সাথে বিরোধ চলছে।

তবে সাবেক মেম্বার জয়নাল জানান, আম গাছ কে বা কারা তুলেছে আমি শুনেছি। জমি নিয়ে বিরোধ চলছে এটা সঠিক।কিন্তু গাছের বিষয়ে অজানা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031