IMG-LOGO

শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমনগোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে কৃষক প্রশিক্ষণমিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদানসিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিমপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংসমহাদেবপুরের সড়কে ঝরলো সেনা সদস্যের প্রাণমহাদেবপুরে আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন পালনভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর প্রাণহানীমহাদেবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানীসিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> মোহনপুরে ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের প্রাণহানী

মোহনপুরে ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের প্রাণহানী

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় ভটভুটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা ও এলাকা সূত্রে জানা গেছে, বুধবার (২ আগষ্ট) বেলা ১১টার দিকে রাজশাহী-নওগাঁ সড়কের মোহনপুর উপজেলার সাঁকোয়া বাকশৈল এলাকায় বাগমারা থেকে গরু নিয়ে এক ভুটভুটি রাজশাহী সিটি হাটে যাওয়ার পথে বিপরীত একটি অটোরিকশা সামনাসামনি সংর্ঘষ হলে পার্শে এক সাইকেল আরোহীকে চাপা দিয়ে ভুটভটি উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে সাইকেল আরোহী মারা যায়। সাথে সাথে মোহনপুর ফায়ার সার্ভিস ও এলাকা বাসিরা আহতদের উদ্ধার করে মোহনপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করেন। বাকি চারজনকে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলেন, বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের জিউপাড়া গ্রামের মজিবরের ছেলে আজিবুর রহমান (৫০), মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের মৃত আব্দুলের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও সাঁকোয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে আবুল হোসেন (৭০)।

আহতরা হলেন, আমরাইল গ্রামের মজিবর হোসেন (৫৫), একই গ্রামের তৈয়ব আলী (৫০), সাঁকোয়া গ্রামের আনসারুজ্জামান (৭০), একই গ্রামের চঞ্চল (৩৮)।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি হরিদাস মন্ডল বলেন, এই বিষয়ে থানায় মামলা হয়েছে। আইনগত ব্যবস্থার পরে লাশ হস্তান্তর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031