IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> রাজশাহী >> প্রধান শিক্ষক হলেন সম্পাদক, সহকারী হিসাব রক্ষক সভাপতি

প্রধান শিক্ষক হলেন সম্পাদক, সহকারী হিসাব রক্ষক সভাপতি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউপির চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার পারভেজ হয়েছেন সম্পাদক ও একই স্কুলের সহকারী হিসাব রক্ষক তানভীর রেজা হয়েছেন ইউপি সভাপতি। তবে প্রধান শিক্ষক কলমা পূর্ব আওয়ামী লীগের সম্পাদক ও তানভীর সেচ্ছাসেবকলীগের ইউপি সভাপতি। এখন প্রশ্ন হচ্ছে প্রধান শিক্ষক মাত্র কয়েকটি ওয়ার্ডের আর সহকারী হিসাব রক্ষক পুরো ইউপির, তাহলে কে কার চেয়ে রাজনৈতিক মাঠে জোর ক্ষমতাবান হতে পারে এমন প্রশ্ন ইউপির তৃনমূল নেতাকর্মীর।

এক কলমা ইউপিতে এক স্কুলের দু নেতা নিয়েও বিব্রত তৃনমূল। তাহলে কি চন্দনকোঠা স্কুল রাজনীতির বিদ্যালয়ে পরিনত হয়ে পড়েছে। একজন প্রধান শিক্ষক প্রতিষ্ঠান পরিচালনা করবেন নাকি রাজনীতি করবেন, আর সহকারী হিসাব রক্ষক স্কুল নিয়ে হিসেব করবেন নাকি পুরো ইউপির দায়িত্বের হিসেব নিকেশ করবেন। তাদের তো চাকুরীর করার জন্য সময় আছে বলে মনে হয় না।

জানা গেছে, গত ১১ জুলাই মঙ্গলবার উপজেলার কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কলমা ইউপিকে পূর্ব পশ্চিম দু’ভাগে বিভক্ত করে কমিটি ঘোষণা করা হয়। পূর্বের কমিটিতে সম্পাদক করা হয় চন্দনকোঠা স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে। তিনি জামায়াত নেতার ভাই, এক সময় আওয়ামী লীগ বিরোধী ছিলেন বলেও একাধিক সুত্র নিশ্চিত করেছে।

এদিকে চলতি বছরের এপ্রিল মাসে কলমা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলনে চন্দনকোঠা স্কুলের অফিস সহকারী তানভীর রেজাকে ইউপি সভাপতি করা হয়।

ইউপির একাধিক নেতারা জানান, কলমা ইউনিয়ন আওয়ামী লীগকে মনগড়া ভাবে বিভক্ত করে কমিটি দেয়া হল। আর সেচ্ছাসেবক লীগকে অবিভক্ত রেখে কমিটি দেয়া হয়েছে। এসব কি প্রকৃত রাজনীতি হচ্ছে নাকও বানিজ্যিক রাজনীতি করা হচ্ছে। আমাদের তো মনে হয় বানিজ্যিক রাজনীতি চলছে কলমা ইউপিতে। বিগত ২০০১ সাল থেকে অদ্যবদি কলমা ইউপিতে আ”লীগের চেয়ারম্যান। ২০০১ সালে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান নির্বাচিত হলেও কারচুপি করে বিএনপি জামাত ১ ভোটে জামাত নেতা রমজানকে চেয়ারম্যান ঘোষনা করা হয়।

তিনি আরও জানান, ২০১১ ও ২০১৬ সালে তরুন উদীয়মান যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। গত ২০২১ সালে বর্তমান আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপনকে নৌকা প্রতীক দেয়া হয়। কিন্তু তিনি এতই জনবিচ্ছিন্ন ছিলেন যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বাবু চৌধূরীর কাছে বিপুল ভোটে শুধু পরাজিত না জামানত হারায়। আর তার হাতে যদি দলের চাবি কাঠি থাকে তাহলে কতকি অপেক্ষা করছে সামনে। যাকে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক করা হয়েছে তিনি তানোর পৌরসভায় ১৯৯৯, ২০০৪ ও ২০১১ সালে পরাজিত হন। দুই জনবিচ্ছিন্ন নেতার হাতে দলের চাবিকাঠি। আগামীতে কি হবে হাড়েহাড়ে টের পাবেন মহোদয়।

এদিকে চন্দনকোঠা স্কুলের প্রধান শিক্ষক মাত্র ৪ টি ওয়ার্ডের সম্পাদক আর অফিস সহকারী পুরো ইউনিয়নের। তাহলে তো তিনি প্রধান শিক্ষকের চেয়ে রাজনীতির দিক দিয়ে বড় নেতা। এমনিতেই মানেনা আর পদ পাওয়ার পর তো কি হবে বোঝাই যাচ্ছে। এখন শিক্ষকরা রাজনীতির উপর ভর করে চলছেন। যার জন্য শিক্ষারও অবস্থা হযবরল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031