IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> রাজশাহী >> বাগমারায় শোক দিবস উপলক্ষে আ.লীগের প্রস্তুতি সভা

বাগমারায় শোক দিবস উপলক্ষে আ.লীগের প্রস্তুতি সভা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করার লক্ষ্যে বাগমারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৫ আগস্ট বাগমারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক স্থানে শোকসভার আয়োজন করা হয়েছে। সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে।

অপরদিকে বিকাল ৩ টায় হাট-গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক আকারে শোকসভা অনুষ্ঠিত হবে। শুক্রবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় শোকসভা পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

হাট-গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোকসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

আরও বক্তব্য রাখেন, শোকসভা প্রস্তুতি কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হানুরুর রশীদ সরকার, আল-মামুন প্রামানিক, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেম আলী, সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক।

এসময় উপস্থিত ছিলেন, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মকুল, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, কৃষক লীগের সভাপতি মহসিন আলী, যুবমহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সান্টু।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মরিয়ম বেগম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা কামাল, সদস্য আক্তারুজ্জামান বুলবুল, জাফর আহম্মেদ শিমুল, সদস্য আব্দুল জলিল, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, হাট-গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, হাট-গাঙ্গোপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম প্রামানিক, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031