IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> রাজশাহী >> কোরআনের পাখিদের ফ্রি-তে উন্নত খাবার খাওয়ান হোটেল ব্যবসায়ী হালিম

কোরআনের পাখিদের ফ্রি-তে উন্নত খাবার খাওয়ান হোটেল ব্যবসায়ী হালিম

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে নাহ ও বন্ধু” গানটির পরিপূর্ণ রুপ যেন ফুটে উঠেছে এক হোটেলের খাবার পরিবেশে। কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের অনুদান, উদ্যোগ ও সহযোগিতায় নয় ব্যক্তি উদ্দ্যেগে মাসে দুই দিন ৭০/৮০ জনকে ফ্রি-তে উন্নত খাবার খাওয়ান হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ী আব্দুল হালিম। কোরআনের পাখি এতিমদের জন্য খাবার আয়োজন তাকে নিয়ে গেছে মহানুভবতার এক অনন্য উজ্জ্বলতায়।

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল বাজারে ব্যক্তিগত প্রচেষ্টায় হাফেজিয়া ও এতিমখানা ছাত্রদের পরম আত্মীয়ের মত ফ্রি-তে ভাল খাবারের আয়োজন করেন ভাই বোন হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের মালিক আব্দুল হালিম সরদার। মাসে দুই দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের পাশাপাশি এসব আয়োজনে স্থানীয় গণম্যান্য ব্যক্তিরাও তার দাওয়াত গ্রহণ করে পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাবার খান।

সরোজমিনে গিয়ে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ জুমা ধুরইল বাজার ভাই বোন হোটেল এ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে এমনই দৃশ্যের দেখা মেলে।

প্রতিটি চেয়ারে মাথায় টুপি পরে খাবার খাচ্ছেন কোরআনের পাখি ও এতিমরা ছাত্ররা। একজন ক্ষুদ্র ব্যবসায়ীর এমন মহানুভবতা যেন এক স্বর্গীয় অনুভুতি যা দেখে মুহূর্তেই প্রাণ জুড়িয়ে যায়। মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকদের সাথে উন্নত খাবারে যোগ দেন স্থানীয়রাও। খাবারের এমন আয়োজন দেখে মনে হয় হোটেলটিতে কোন অনুষ্ঠানের দাওয়াত খাওয়ানোর আয়োজন চলছে।

পুরো বিষয়টি জানতে কথা হয়, ভাই বোন হোটেল এ্যান্ড রেস্টুরেন্টর মালিক ব্যবসায়ী আব্দুল হালিমের সাথে।

তিনি বলেন, ছোট বেলায় তাঁর বাবা মারা গেলে সে এতিম হয়ে যায়। জীবন জীবিকার তাগিদে ছোট বেলা থেকে কঠিন পরিশ্রম করে তিনি এতদুর এসেছেন। তাঁর পরিবারে দুই ছেলে আছে। মেয়ে না থাকার কষ্ট অনুভূত হওয়ায় একটি কন্য সন্তান দত্তক নেন। নবজাতক কন্যা সন্তান জন্ম দিয়ে ত্রিশ দিন পর তার মায়ের মৃত্যু হয়।

হালিমা নামের সেই মেয়েটি মূলত ব্যবসায়ী হালিমের পরিবারে সকল সুখ ও আনন্দের চাবিকাঠি। পরিবারের সবাই তাকে খুবই আদর যত্ন করে। কারো বোঝার উপায় নেই মেয়েটি মা হারা। এত কিছুর পরেও হালিমের মন যেন অতৃপ্ত। সে অনেক স্বপ্ন নিয়ে ছোট ছেলে নাহিদ হাসানকে কোরআনের হাফেজ বানানোর জন্য বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করালেও নাহিদ শেষ পর্যন্ত পড়াশোনা ছেড়ে দেয়। অনেক চেষ্টা করেও সে তার ছেলে নাহিদকে হাফেজ বানাতে ব্যর্থ হওয়ার যন্ত্রনা যেন তাকে কুরে কুরে খায়। একষ্ট ও যন্ত্রনা তাকে নিয়মিত ব্যথাতুর করে তোলে। সে ছোট বেলায় তাঁর বাবাকে হারিয়ে এতিম হয়েছে এবং শত চেষ্টার পরেও তাঁর ছেলেকে হাফেজ বানাতে না পারায় সে সিদ্ধান্ত নেয় যত দিন বাঁচবে কোরআনের পাখি ও এতিম বাচ্চাদের নিজের সন্তানের মত ভালোবাসবে। আর সেই ভালবাসা থেকেই দোকান চালিয়ে যে আয় হয় সেখান থেকে টাকা বাঁচিয়ে মাসে দুইবার উন্নত খাবার খাওয়ানোর সিদ্ধান্ত নেন আঃ হালিম। যেই সিদ্ধান্ত সেই কাজ।

কোরআনের পাখিদের জন্য তাঁর এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়সহ ধুরইল হাফেজিয়া কওমী ও এতিমখানা মাদ্রাসার মুহতামিম ও কোরআনের পাখিরা। বেঁচে থাকুক মানবতা উন্মোচিত হোক উদারতা। ক্ষুদ্র ব্যবসায়ী আঃ হালিমের মত উদার হোক সমাজের প্রতিটি উচ্চবিত্তরা। তাহলেই সমাজ থেকে দুর হবে হিংসা বিদ্বেষ আর হানিহানি। বেঁচে থাকুক মানবতা। যুগ যুগ ধরে বেঁচে থাকুক মানবতার ফেরিওয়ালা হালিমরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031