IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

গোদাগাড়ীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ভারী বৃষ্টির পানিতে ভেসে যাওয়া পুকুরের মাছ আটকাতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার হয়েছে। মাছ ধরা জালে আটকা পড়ে তাঁর লাশ।

শনিবার (৭ অক্টোবর) সকালে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। শুক্রবার রাতে তার লাশ আটকা পড়ে। এরও আগের দিন বৃহস্পতিবার পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। নিহত জেলের নাম মোকসেদ আলীর (৫৫) লাশ পাওয়া গেছে। তিনি দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের বাসিন্দা।

পুলিশ বলছে, গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারা দিনের বৃষ্টিতে গোদাগাড়ীর বিল পাতিকোলা ও কমলাপুর বিলের শত শত পুকুর ভেসে যেতে শুরু করে। কমলাপুর বিলে এক মালিকের পুকুর রক্ষার জন্য বৃহস্পতিবার ২৫ জন শ্রমিক দুর্গাপুর থেকে কমলাপুর বিলে গিয়েছিলেন। তারা মালিকের অপেক্ষাকৃত নিচু পুকুরগুলো থেকে ওপরের পুকুরে মাছ তুলে আনার কাজ করছিলেন। এ সময় উপজেলার চারটি ইউনিয়নের বৃষ্টির পানি প্রবল বেগে কমলাপুর বিলে নামতে থাকে। পুকুরের মাছ ধরার কাজে নিয়োজিত ২৫ জন শ্রমিক ওই স্রোতে ভেসে যান। এ সময় স্থানীয়রা পুলিশের জরুরি সেবার ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় এই ২৫ জন শ্রমিকের মধ্যে ২৪ জনকে উদ্ধার করে। নিখোঁজ ছিলেন মোকসেদ আলী।

মোকসেদ আলীর নিকট আত্মীয় মজিবুর রহমান শুক্রবার দিবাগত রাতে জানিয়েছিলেন, কমলাপুর বিল থেকে পানি স্রোত বারণই নদীতে গিয়ে পড়েছে। পানির স্রোত যেদিকে গেছে তারা সেই দিক দিয়ে মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে খোঁজাখুঁজি করেও মোকসেদ আলীর সন্ধান পাননি।

স্থানীয়রা বলছে, কমলাপুর বিলে দুই থেকে আড়াই হাজার বিঘা জমিতে পুকুর ছিল। ভারী বর্ষণে সব পুকুর ভেসে গেছে। এই মাছ সারা বিলে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারা দিন বিভিন্ন এলাকার শত শত মানুষ এই বিলে মাছ ধরতে নামেন। তারা জাল দিয়ে সারা বিল ঘিরে ফেলেন। শুক্রবার রাতে মাছ ধরার জালে মোকসেদ আলীর লাশ আটকা পড়েছিল। দূরে যাতে ভেসে যেতে না পারে এ কারণে লাশ আটকে রেখেছিলেন মাছ ধরতে যাওয়া লোকজন। সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘মোকসেদ আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজন এসেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা করে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের দেওয়ার প্রস্তুতি চলছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031