IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
Home >> রাজশাহী >> রুয়েটে প্ল্যানিং, আর্কিটেকচার ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

রুয়েটে প্ল্যানিং, আর্কিটেকচার ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তিন দিনব্যাপী ‘প্ল্যানিং, আর্কিটেকচার এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং’ বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে কনফারেন্সের উদ্বোধন করেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অতিরিক্ত দায়িত্বের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির অতিরিক্ত দায়িত্বের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্ল্যানার, আর্কিটেক্ট ও সিভিল ইঞ্জিনিয়ারদের পাশাপাশি তথ্য ও প্রযুক্তিবিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কনফারেন্স আয়োজন কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নিয়ামুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রুয়েটের উপাচার্য ও কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর উত্তর ও পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম, কনফারেন্স আয়োজন কমিটির সেক্রেটারী ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদ সাজ্জাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, চতুর্থবারের মত প্ল্যানিং, আর্কিটেচার ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তজার্তিক কনফারেন্স আয়োজন করতে পেরে রুয়েট পরিবার গর্বিত।

পুরকৌশল অনুষদের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে দেশে ও বিদেশের প্ল্যানিং, আর্কিটেকচার, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক গবেষক, একাডেমিসিয়ান, শিক্ষাবিদ ও প্রকৌশলীগন সহ ২৫০ জনের অধিক অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। এই কনফারেন্সে ০৬ টি কী-নোট পেপার ও ২৩৪ টি টেকনিক্যাল উপস্থাপন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ