IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যুপোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যুক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণরাজশাহীর পবায় জমি-সংক্রান্ত বিরোধে নারী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
Home >> রাজশাহী >> ঐতিহ্য ও সংস্কৃতির নৌকাবাইচ ধরে রাখতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঐতিহ্য ও সংস্কৃতির নৌকাবাইচ ধরে রাখতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : নদীমাতৃক বাংলাদেশে লোকায়ত বাংলার লোকসংস্কৃতির একটি অংশ ছিল নৌকাবাইচ। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙগাড়ি এলাকায়। সরব আনাগোনায় আনন্দে ভাসছিল গ্রামটিসহ আশে পাশের এলাকা।

দাঁড় টানার কসরত ও নৌকা চালনার কৌশল দ্বারা বিজয় লাভের লক্ষ্যে একাধিক দলের মাঝি তার দল নিয়ে আমোদ- প্রমোদমূলক প্রতিযোগিতায় অংশ নেয়।

‘নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে’, ‘জোরসে মাঝি হেইয়ো’- গানের সুর তালে, মাঝি-মাল্লার বর্ণিল সাজে পদ্মা নদীতে ভাসবে নানান রঙের নৌকা। করতাল, খোল, কাশি, বাঁশি ও ঢোঁল সহ নানান বাদ্য যন্ত্র নিয়ে বিশেষ ভঙ্গিতে গান গেয়ে লোকজ সংস্কৃতিকে জাগিয়ে তুলন প্রতিযোগীরা। বিজয়ী হতে এগিয়ে যাবার লড়াইয়ে শ্রষ্টাকে স্মরন করে মাল্লারা বৈঠা নিয়ে তালে তালে গান গেয়ে এগিয়ে নিয়ে যান নৌকাকে। করতালি, হর্ষধ্বনি, নৌকা বাইচের লোকজ গান, বাদ্য-বাজনায় মুখরিত হয়ে উঠে নদী পাড় এলাকা।

দর্শক ও সমর্থকরাও উৎসাহ দিতে নানা ধরনের নৌকা সাজিয়ে মাইক বেঁধে অবস্থান নেন নদীর তীরে। সংশ্লিষ্ট এলাকার বাড়িতে বাড়িতে ছিল আত্মীয় স্বজনদের ভিড়। বিকিকিনি করার জন্য ছোট বড় মিলে প্রায় ৫০০ শত দোকানী তাদের পসরা সাজিয়ে বসে নৌকা বাইচের মেলায়। শ্রেণী পেশার হাজার হাজার নারী পুরুষের সমাগমে মহা মিলনে পরিণত হয় নৌকা বাইচের এ মেলা। মৃত প্রায় মৃৎ শিল্পের এক অপরুপ সমারোহ ঘটেছিল বাঘার বেংগাড়ী নৌকা বাইচ মেলায়। যেমনটি হয়েছিল গত বছরের ২১ অক্টোবর।

পার্শ্ববর্তী সরেরহাট গ্রামের ৫৫ বছর বয়সী জাহিদ সরকার জানান, নৌকা বাইচ দেখতে গত বুধবার তার বাড়িতে এসেছেন মেয়ে-জামাইসহ নিকট আত্মীয়রা। তিনি বলেন, জন্মের পর থেকে নৌকা বাইচের আয়োজন দেখছেন। এসময়টা এলাকার প্রায় বাড়িতে আসেন দুরের আত্মীয় স্বজন। বছরের এই সময়টাই দেখা হয় অনেক মানুষের সাথে। এতে সব বয়সের মানুষেরাও আনন্দ পান।

আয়োজক কমিটির সভাপতি গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, ৩ দিনব্যাপি নৌকা বাইচ মেলার কার্যক্রম শুরু হয় বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৩টা থেকে। সন্ধ্যার পর ছিল সাংস্কৃতি অনুষ্ঠান।

রবিউল ইসলাম বলেন, এলাকাবাসী নৌকা বাইচকে পূর্ব ঐতিহ্য মনে করেন। প্রায় শত বছর ধরে এখানে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় এ বছরও নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।

বৃহসপতিবার (১৪ অক্টোবর) নৌকা বাইচের সমাপনী দিনে এর উদ্বোধন ও পুরষ্কার বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। পরে পেছনে স্পিট বোড নিয়ে নৌকা বাইচ উপভোগ করেন প্রতিমন্ত্রী।

পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নৌকা বাইচের এই ঐতিহ্য ধরে রাখতে হবে। আমি যতদিন বেচে থাকবো সহয়োগিতা করবো।

বড় নৌকা প্রতিযোগতায় প্রথম হয়েছেন চাঁনপুর গ্রামের শাহা আলম, দ্বিতীয় দুড়দুড়ি গ্রামের হুমায়ুন কিবরিয়া, তৃতীয় হয়েছেন খায়েরহাট বাম্মন ডাঙ্গা গ্রামের মঞ্জুরুল ইসলাম বুদু হাজী। শুক্রবার ছোট হাত বৈঠা নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আশরাফুর গ্রামের শহিদুল ইসলাম, দ্বিতীয় হয়েছে দুড়দুড়ি গ্রামের আরিফুর রহমান। প্রথম পুরুস্কার ছিল ১৬০ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় পুরুস্কার ১১০ সিসি মোটরসাইকেল এবং তৃতীয় পুরুস্কার ৮ সেফটি ফ্রিজ।

গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও নৌকা বাইচ মেলা কমিটির সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সভাপতিত্বে ও গড়গড়ি ইউনিয়নের সদস্য নাসির উদ্দীন খাজার সঞ্চালনায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, রাজশাহী জেলার স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনিসুর রহমানও সমন্বয়ক রফিকুল ইসলাম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930