IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> মোহনপুরে শিশু শিক্ষার্থীকে পেটালেন এসআই

মোহনপুরে শিশু শিক্ষার্থীকে পেটালেন এসআই

ধূমকেতু প্রতিবেদক, কেশরহাট : মোহনপুরের ধুরইল উচ্চ বিদ্যালয়ে অবরুদ্ধ প্রধান শিক্ষক সোহরাব আলীকে উদ্ধার করতে গিয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রকে পেটালেন এসআই দেবাশীস নন্দী। আহত ছাত্রের নাম জুনায়েদ (০৮)। সে ধুরইল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ অক্টোবর) বেলা ১১ টার দিকে ছাত্রীদের সাথে অশালিন আচরণ করার অপরাধে শিক্ষার্থীদের অভিভাবকগণ ও স্থানীয় জনতারা ক্ষিপ্ত হয়ে ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব আলীকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধারের চেষ্ঠা করেন। এসময় অবরুদ্ধকারীরা প্রধান শিক্ষকের বিচার দাবী করে উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। এতে করে মোহনপুর থানায় দীর্ঘ সময় কর্মরত থাকা এসআই দেবাশীস রাগান্নিত হয়ে লাঠি চার্জ শুরু করে। তার লাঠির জোরালো আঘাতে রক্তাক্ত হোন এই স্কুল ছাত্র জুনায়েদ। পরে ঘটনাস্থলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাস। তিনি সেখানে জুনায়েদের শরীরে রক্ত দেখে চিকিৎসার ব্যবস্থা করতে চান।

এছাড়া জুনায়েদকে নির্মল এ আঘাত করার অপরাধে মোহনপুর থানার ওসি তদন্ত দেবাশীসকে পত্যাহারের কথা বলার পরেও জনতার দাবীর মূখে এসআই দেবাশীষ মাফ চেয়ে থানায় ফিরে আসেন।

এবিষয়ে মোহনপুরের সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাস বলেন, শিশুটির চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে আসতে চাইলে, শিশুটির মাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান তার চিকিৎসার ব্যবস্থা করতে চান।

এবিষয়ে মোহনপুর থানার ওসি তদন্ত আসের আলী বলেন, প্রধান শিক্ষক সোহরাফ হোসেন আমাদের থানা হেফাজতে আছেন। আর এসআই দেবাশীসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এবিষয়ে আরো জানতে হলে আপনারা আমাদের উর্ধতর কর্মকর্তাদের ফোন করেন।

এবিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম বলেন, এ বিষয়ে আমি এখনো অবগত হয়নি। অবগত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031