IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
Home >> রাজশাহী >> দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান বাচ্চুর শোভাযাত্রা

দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান বাচ্চুর শোভাযাত্রা

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সাফল্য তুলে ধরে বিশাল শোভাযাত্রা করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে এমপির মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল ও যানবাহন নিয়ে এই শোভাযাত্রায় হাজারো নেতাকর্মী অংশ নেন।

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শোভাযাত্রাটি পুঠিয়া থেকে তাহেরপুর বাজার হয়ে পরে দুর্গাপুর মেডিকেল মোড় এলাকায় এক সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।

জিএম হিরা বাচ্চু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য বার্তা নিয়ে শোভাযাত্রা-লিফলেট বিতরণ করেছি। হাজারো তৃণমূলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। নৌকার পক্ষে আমরা সবাই একসঙ্গে আছি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে নৌকায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ এবিএম সাখাওয়াত হোসেন বাসার, সাবেক ছাত্রনেতা, প্রভাষক আব্দুল হান্নান, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপু।

আরও উপস্থিত ছিলেন, পুঠিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানজুরুল ইসলামসহ তৃণমূল আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031