IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘কৌশলগত ধৈর্যের সময় শেষ, এখন কঠোর পদক্ষেপ’উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী নাম ঘোষণাগোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধন
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে পাশাপাশি মসজিদ-মন্দির

গোদাগাড়ীতে পাশাপাশি মসজিদ-মন্দির

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে একই জায়গায় নির্মাণ করা হয়েছে মসজিদ ও মন্দির। আজান হলে মুসলমানেরা যান মসজিদে নামাজ আদায় করতে, আর উপাসনার সময় হিন্দুরা যান মন্দিরে। এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন বহন করে। ওই মসজিদ ও মন্দিরের নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় একই জায়গাতে।

হানাহানি ও মতবিরোধ ছাড়াই যুগ যুগ ধরে ধর্মীয় আচার পালন করে আসছেন দুই সম্প্রদায়ের স্থানীয় ধর্মপ্রাণ মানুষ। প্রতিবছর দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন স্থান থেকে স্থানটি দেখতে আসেন অনেকে।

স্থানীয়রা জানান, শত বছরেরও বেশি সময় ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন বহন করছে ওই মসজিদ ও মন্দির। এ স্থাপনা দুটি নির্মাণের কোনো সঠিক তথ্য পাওয়া না গেলেও দুর্গা মন্দির প্রতিষ্ঠার আগে এখানে কালী মন্দির ছিল। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাটপাড়া কেন্দ্রীয় মন্দির।

অন্যদিকে ১৯২৮ সালে এখানে একটি নামাজ ঘর নির্মিত হয়। এ নামাজ ঘরটিই পরবর্তীতে পুরাণ বাজার জামে মসজিদ নামে পরিচিতি পায়। এরপর থেকে সম্প্রীতির সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে আসছে দুই সম্প্রদায়ের মানুষ। এদিকে, মসজিদ-মন্দির সংলগ্ন খোলা জায়গাটিতে পূজা উপলক্ষে যেমন হিন্দু ধর্মাবলম্বীদের মেলা বসে। এবার মেলা বসছে।

গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত দর্শনার্থী মুক্তা বেগম বলেন, মসজিদ-মন্দির একই জায়গায় সম্প্রতি বন্ধন যে খুব ইচ্ছে ছিল দেখার তাই পরিবারসহ দেখতে চলে এলাম। দেখে খুব ভালো লাগল। একই জায়গায় দুটি ধর্মীয় প্রতিষ্ঠান। যে যার ধর্ম পালন করছে। বাংলাদেশ যে সা¤প্রদায়িক সম্প্রীতির দেশ এর অনন্য দৃষ্টান্ত এটি।

গোদাগাড়ী মন্দির কমিটির সভাপতি অধ্যাপক শান্ত কমার মজুমদার বলেন, মসজিদ ও মন্দির কমিটির সদস্যরা বসে ঠিক করে নেওয়া হয় কখন এবং কীভাবে ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করা হবে। এরই অংশ হিসেবে নামাজের সময়য়ে মন্দিরে বন্ধ থাকে ঢাকের বাদ্য বাজনা।

ইনসান বাইতুস শরীফ জামে মসজিদের ইমাম শাহলাল জানান, পাশাপাশি মন্দির থাকায় কোনো সমস্যা নেই এবং মিলে মিশে যে যার যার মতো ধর্ম পালন করা হচ্ছে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, যুগযুগ ধরে একই স্থানে মন্দির-মসজিদের অবস্থান। এখানে যে যার ধর্ম পালন করছেন। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নিদর্শন এবং দর্শনীয় স্থান। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এটি দেখতে মানুষ আসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930