IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুহলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
Home >> রাজশাহী >> পবায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

পবায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” প্রতিপাদ্যে এবং “ইন্টারনেটে তথ্য পেলে, জনগণের শান্তি মেলে’ স্লোগানে রাজশাহীর পবায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে ফিতা কেটে, পায়রা উড়িয়ে তথ্যমেলা’র উদ্বোধন পরবর্তী আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল রোডশো, সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটক, কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ।

সোমবার (২৩ অক্টোবর) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে নেটজ বাংলাদেশ এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় তথ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।

সমাপনী ও কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মোকছেদ আলী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নুরুন নাহার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গোলাম ফারুক।

ডাসকো ফাউন্ডেশন ফিল্ড ফ্যাসিলিটেটর শেফালী খাতুন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, ডাসকো ফাউন্ডেশন নারী অধিকার ও অন্তভূর্ক্তিমুলক সুশাসন শক্তিশালীকরণে তরুন সমাজ (যুক্ত) প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর ইসরাত জাহান।

এসময় উপস্থিত ছিলেন, উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন দেওয়ান, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এরশাদ আলী, ডাসকো ফাউন্ডেশন যুক্ত প্রকল্পের প্রোগ্রাম কোঅডিনেটর এনামুল হক খান (লিটন)।

আরও উপস্থিত ছিলেন, ফিল্ড ফ্যাসিলিটেটর ফিরোজা খাতুন, রুপালী মন্ডল, ডাসকো ফাউন্ডেশনের বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি, স্টুডেন্ট ফোরাম, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভায় বক্তাগন দিবসটির উপর গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন। মেলায় দশটি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031