IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> রাজশাহী >> রাসিকের জনস্বাস্থ্য বিভাগের কার্যক্রম বিষয়ে মতবিনিময়

রাসিকের জনস্বাস্থ্য বিভাগের কার্যক্রম বিষয়ে মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টা হতে দুপুর আড়াইটা নগর ভবনের সিটি হলসভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন ক্ষেত্রে যে সাফল্য রয়েছে, তার মধ্যে স্বাস্থ্য বিভাগের সাফল্য উল্লেখযোগ্য। ইপিআই কার্যক্রমে ১১ বার দেশ সেরা রাসিক। জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ২বার দেশসেরা। রাসিকের স্বাস্থ্য বিভাগের সুনাম সারাদেশে ছড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিভাগের সকলে নিরলসভাবে কাজ করেছে। করোনার নমুনা সংগ্রহ, বিনামূল্যে করোনার টিকাদান, ঔষুধ, খাদ্য সরবরাহ করে দুঃসময়ে তারা সাহসিকতার পরিচয় দিয়েছে। এজন্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

রাসিক মেয়র বলেন, প্রাথমিক স্বাস্থ্য সেবায় নগরীতে ১২টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে। যেখানে সকল শ্রেণিপেশার নাগরিকবৃন্দ স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। ঢাকা আহসানিয়া মিশন ও নারী মেত্রী নগরীতে স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালিত করছে। রাজশাহী সিটি কর্পোরেশন স্বাস্থ্যবিভাগ এ সকল কেন্দ্রগুলো মনিটরিং করে থাকে। এ সকল কেন্দ্রে নাগরিক স্বাস্থ্যসেবার কার্যক্রম আরো জোরদারকরতে মনিটরিং বাড়াতে নির্দেশ প্রদান করেন সিটি মেয়র।

মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন বলেন, স্বাস্থ্যসেবাসহ নাগরিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে আমরা সর্বক্ষেত্রে রাজশাহীকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। তিনি বলেন, স্বাস্থ্য সেবা কার্যক্রম জোরদার করতে ভারত সরকারের কাছে প্রাপ্ত এ্যাম্বুলেন্স চালু করা হবে। সিটি কর্পোরেশনের উদ্যোগে লাশবাহী গাড়ী ব্যবস্থা করা হবে। নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশে পশুজবেহ এর জন্য আধুনিক কসাইখানা চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

রাসিকের ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর সভাপতিত্বে আয়োজিত সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, রাসিকের ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।

রাসিকের ফুড এন্ড স্যনিটেশন অফিসার আরিফুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করে বক্তব্য দেন। মেয়র তাঁদের বক্তব্য শুনেন ও বিভিন্নি দিকনির্দেশনা প্রদান করেন। সভায় স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031