IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> রাজশাহী >> আন্তর্জাতিক ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হল রুয়েট

আন্তর্জাতিক ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হল রুয়েট

ধূমকেতু প্রতিবেদক : আন্তর্জাতিক ওয্যারলেস ওয়াইফাই সিস্টেমের সাথে যুক্ত হল রুয়েট। এর ফলে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ বিশ্বের যে কোন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ উপভোগ করতে পারবেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার ও আইসিটি সেলের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক ওয়্যারলেস ওয়াইফাই সিস্টেমের সাথে সংযুক্ত কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, এডুরোম (eduroam) হচ্ছে আন্তর্জাতিক এডুকেশনাল ওয়্যারলেস ওয়াইফাই নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সাথে যুক্ত আছে বিশ্বের সকল নামিদামি বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাসস্টপ, হোটেল, গেস্ট হাউসসহ বিভিন্ন গবেষণামূলক ও টেক প্রতিষ্ঠান।

উপাচার্য বলেন, রুয়েট এই নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার ফলে এখন থেকে এখানকার সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ এইসব প্রতিষ্ঠানে অধ্যায়ন, গবেষণা ও ভিজিটে গেলে তারা রুয়েটের ডোমেন ইমেল আইডি ব্যবহার করে সেসব প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। এর ফলে রুয়েট স্মার্ট বিশ্ববিদ্যালয় হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেল।

কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. আলী হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. আব্বাস আলী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন।

আরও উপস্থিত ছিলেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আল মামুন সহ বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, বিভাগের প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031