IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
Home >> রাজশাহী >> ‘স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়ন জরুরি’ বিষয়ক সভা

‘স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়ন জরুরি’ বিষয়ক সভা

‘স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়ন জরুরি’ বিষয়ক সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ডাব্লিউ বি বি ট্রাস্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন ও মানবধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ‘জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করুন’ স্লোগানে ‘স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়ন জরুরি’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ নভেম্বর) নগরীর রানীবাজারস্থ এস.কে.ফুড ওয়ার্ল্ড হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।

স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার গাইডলাইন বাস্তবায়ন জরুরি বিষয়ক সভায় সভাপতিত্ব করেন, লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন। তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উদ্যোগ জরুরী বিষয়ক প্রবন্ধটি উপস্থাপন করেন লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট ও তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সহায়ক এস এম রাকিব উল ইসলাম।

তামাক আইন ও স্থানীয় সরকার কর্তৃক গাইড লাইন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী ও লফস এর আইন সম্পাদক এ্যাড. শাহীনুল হক মুন। সভায় স্থানীয় সরকার কর্তৃক গাইড লাইন বাস্তবায়নে কি ধরনের বাধা বা বিপত্তি রয়েছে যা দূর করতে করণীয় বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রদান অতিথি ডা: আঞ্জুমান আরা বেগম বলেন, তামাকমুক্ত নগরী গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। সকলের ঐক্যবদ্ধতায় রাজশাহী শহর গ্রীন সিটি-ক্লিন সিটির মতো তামাকমুক্ত হবে। রাজশাহী সিটি কর্পোরেশন স্থানীয় সরকার কর্তৃক গাইড লাইন বাস্তবায়নে সচেষ্ট রয়েছে এবং বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং আগামীতে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল হবে।

উমুক্ত আলোচনায় অংশ নেন আরএসডিপি এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর সেলিম, কাবিউস এর সমন্বকারী দেলওয়ার হোসেন, নিবুস এর পরিচালক (অর্থ) তৌফিকুল ইসলাম, পিনাকল স্টাডি হোম এর সহকারী শিক্ষক কামনা পাল, পিডিও এর উপ-পরিচালক ইমরান আলী, ধূমকেতু নিউজ এর সাংবাদিক জান্নাতুল মাওয়া শিফা প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন, লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল। সভায় বিভিন্ন শ্রেনি পেশার ২৫জন অংশ গ্রহণ করে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031