IMG-LOGO

শনিবার, ২৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যুপোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যুক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণরাজশাহীর পবায় জমি-সংক্রান্ত বিরোধে নারী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের

রাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

১৫ জুন সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, জনাব তারেক রহমান অনেক আশা ও ভরসা নিয়ে তাকে এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন।
তিনি বলেন উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এবং তিনি পূর্বসূরিদের দেখানো পথেই কাজ এগিয়ে নেবেন। সিনিয়র নেতৃবৃন্দ রাজশাহীর জন্য যে মাস্টার প্ল্যান তৈরি করে গেছেন, সেই পরিকল্পনা অনুযায়ীই উন্নয়ন কাজ চলমান থাকবে। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর নিজের কাজের পরিধি পর্যালোচনা করে, সবার সাথে আলোচনার ভিত্তিতে রাজশাহীর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

শহরকে নাগরিকদের জন্য পুরোপুরি বাসযোগ্য করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তার মূল লক্ষ্যগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীকে এমনভাবে সাজানো হবে যেন এ শহরের মানুষ স্বস্তিতে বসবাস করতে পারে এবং বুক ভরে নিঃশ্বাস নিতে পারে।

উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। মানুষ যেন অতি সহজেই সেবা পায় এবং উন্নয়ন কাজে সম্পৃক্ত হয়ে আনন্দ লাভ করে, সেই ব্যবস্থা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন চেয়ারম্যান।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, সমাজ ও প্রতিষ্ঠান থেকে সব ধরনের দুর্নীতি সমূলে উৎখাত করা হবে। অতীতে কারা কী ধরনের অনিয়ম বা দুর্নীতি করেছে, তার সুনির্দিষ্ট অভিযোগ জানাতে তিনি সাধারণ মানুষ ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এর আগে আনুষ্ঠানিকভাবে নথিতে স্বাক্ষর করে নিজের দায়িত্বভার গ্রহণ করেন আবুল কালাম আজাদ সুইট। দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত শেষে তিনি উপস্থিত অতিথি এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930